AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bikashranjan Bhattacharyya: তিলোত্তমার বাড়ি গিয়ে ওকালতনামায় সইয়ের চেষ্টা, সাংঘাতিক অভিযোগ বিকাশ ভট্টাচার্যের

Bikashranjan Bhattacharyya: বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "এটা পরিকল্পনা করেই শাসকদলের পক্ষের কেউ গিয়েছিলেন। যদি সত্যিই ওকালতনামায় সই করিয়ে নিতেন তাহলে স্বভাবতই সুপ্রিম কোর্টে হাজির হয়ে তাঁরা বলতেন, আমাদের কোনও দাবি নেই, সব ঠিক আছে। এটাই লক্ষ্য ছিল।"

Bikashranjan Bhattacharyya: তিলোত্তমার বাড়ি গিয়ে ওকালতনামায় সইয়ের চেষ্টা, সাংঘাতিক অভিযোগ বিকাশ ভট্টাচার্যের
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিস্ফোরক অভিযোগ।
| Edited By: | Updated on: Aug 20, 2024 | 8:47 AM
Share

কলকাতা: সুপ্রিম কোর্টে মঙ্গলবার তিলোত্তমা মামলার শুনানি। তার আগে বিস্ফোরক দাবি করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর দাবি, তিলোত্তমার বাড়িতে তাঁর নাম করে ওকালতনামায় সই করাতে গিয়েছিল কেউ বা কারা। ভয়ঙ্কর অভিযোগ বিকাশরঞ্জনের। মামলার মোড় ঘোরাতে এই ঘটনা বলে দাবি তাঁর।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “এটা পরিকল্পনা করেই শাসকদলের পক্ষের কেউ গিয়েছিলেন। যদি সত্যিই ওকালতনামায় সই করিয়ে নিতেন তাহলে স্বভাবতই সুপ্রিম কোর্টে হাজির হয়ে তাঁরা বলতেন, আমাদের কোনও দাবি নেই, সব ঠিক আছে। এটাই লক্ষ্য ছিল। অন্য আর কোনও কারণ নেই। না হলে আমার নাম করে গিয়ে তাদের বাড়িতে ওকালতনামায় সই করে দিতে বলবে কেন? ওনাদের সন্দেহ হওয়ায় ওনারা সই করেননি। খুব নোংরা খেলা চলছে। আমাকে জানিয়েছেন ওনারা।”

মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা। আরজি করে ডাক্তারি পড়ুয়ার নির্মম পরিণতির পরই সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ও তেলঙ্গনার এক চিকিৎসক স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আর্জি জানায় সুপ্রিম কোর্টে। মামলা গ্রহণ করে দেশের সর্বোচ্চ আদালত।

সেই মামলার শুনানির জন্য ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন বিকাশ ভট্টাচার্য। আর এদিন সকালেই তিনি তাঁর সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানেই জানান বিষয়টি। দাবি করেন, এদিন সুপ্রিম কোর্টে যে ওকালতনামা পেশ করা হবে, তাতে সই করাতে চাইছে কেউ বা কারা। বিকাশরঞ্জনের দাবি, ‘আমার নাম যাঁরা ব্যবহার করতে চাইলেন তাঁদের খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হোক। অনেক গোপন তথ্য উদ্ধার হতে পারে।’

Follow Us