AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sajal on Kunal: ‘রোজ পরচুল-ডাইপার বলে’, পুরনো রাগ থেকে কুণালের উপর কে হামলা করতে পারে বললেন সজল

Kolkata News: শনিবার উত্তরপাড়ায় মমতার সভায় যোগ দিতে যাওয়ার সময় আক্রান্ত হন কুণাল ঘোষ। ডিম হামলার পাশাপাশি রড দিয়ে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ। এরপর রবিবার নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত হন তিনি। পুরো ঘটনার দায় কুণাল চাপান বিজেপির উপর।

Sajal on Kunal:  'রোজ পরচুল-ডাইপার বলে', পুরনো রাগ থেকে কুণালের উপর কে হামলা করতে পারে বললেন সজল
বাঁদিকে সজল ঘোষ ও ডানদিকে সজল ঘোষImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 27, 2026 | 6:22 PM
Share

কলকাতা: বেলেঘাটার (Beleghata) বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh) ও উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্ব সর্বজনবিদিত। বিশেষ করে সুদীপ NCPI-তে চলে যাওয়ার পর বারেবারে বিভিন্ন নামে নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন বেলেঘাটার বিধায়ক। এবার এই ইস্যুকেই হাতিয়ার করলেন বরাহনগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ (Sajal Ghosh)। বললেন, কুণালের উপর আক্রমণের পিছনে বিজেপি নেই। তবে প্রশ্ন তুললেন, এর পিছনে সুদীপ বন্দ্যোপাধ্যায় নেই তো?

শনিবার উত্তরপাড়ায় মমতার সভায় যোগ দিতে যাওয়ার সময় আক্রান্ত হন কুণাল ঘোষ। ডিম হামলার পাশাপাশি রড দিয়ে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ। এরপর রবিবার নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত হন তিনি। পুরো ঘটনার দায় কুণাল চাপান বিজেপির উপর। বলেন, “আমার উপর আবার হামলা চালানো হয়েছে। আমি বেলেঘাটায় এক অনুষ্ঠানে ঢুকছিলাম। বাইক বাহিনী ঘিরে আমার গাড়ি চুরমার করে দিয়েছে। সশ্রস্ত্র রিভলবার নিয়ে হাতুড়ি দিয়ে কাচ ভেঙে আমাকে বের করতে যাচ্ছিল। সেখান থেকে কোনও রকমে আমার সহকর্মী চালক ও আমি নারকেলডাঙা থানায় এসে ঢুকেছি। আমি বাঁচতে ঢুকেছি নারকেলডাঙা থানায়। একেবারে বেলাঘাটা থেকে অনুসরণ করেছে বিজেপির গুন্ডা বাহিনী। তারা সশস্ত্র অবস্থায় আসে।”

তবে এই ঘটনার সঙ্গে বিজেপি কোনও ভাবেই দায়ী নয় বলে জানান সজল ঘোষ। বলেন, “কুণালদার উপর যে ঘটনা ঘটেছে তার নিন্দা করি। আমি বিশ্বাস করি এর ভিতর কোথাও বিজেপি নেই। আমার সন্দেহ অনুমান যাই বলুন…সুদীপদার কিন্তু অনেক পুরনো রাগ আছে। কখনও ডাইপার, কখনও পরচুল রোজ বলে…তাই আমি বলছি, এর পিছনে সুদীপদা আছে কি না এর একটা সিবিআই তদন্ত হোক।”

 

Follow Us