Leander Paes: এবার কি বিজেপিতে প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার? নিতিন নবীনের সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

Leander Paes meets Nitin Nabin: বঙ্গ বিজেপি মনে করছে, লিয়েন্ডারকে দলে টানতে পারলে একদিকে ক্রীড়া মহলে বার্তা যাবে। আবার শিক্ষিত সমাজের কাছে বঙ্গ বিজেপির ভাবমূর্তি উজ্জ্বল হবে। সেই কারণেই লিয়েন্ডারকে পদ্ম প্রতীকের সবুজ গেরুয়া পতাকা হাত ধরাতে চাইছেন নিতিন নবীনরা।

Leander Paes: এবার কি বিজেপিতে প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার? নিতিন নবীনের সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা
নিতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করেন লিয়েন্ডার পেজImage Credit source: PTI

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 25, 2026 | 7:30 AM

কলকাতা: সাড়ে ৪ বছর আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। তাও আবার গোয়ায় গিয়ে। ভোটের বাংলায় এবার কি দলবদল করছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ? মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে প্রাক্তন টেনিস তারকার সাক্ষাৎ ঘিরে এই জল্পনা বেড়েছে। বিজেপি সূত্রে খবর, বৈঠক ইতিবাচক হয়েছে। তবে প্রকাশ্যে কোনও পক্ষই মুখ খোলেননি।

২ দিনের সফরে বাংলায় এসেছেন নিতিন নবীন। দলের সাংগঠনিক হাল হকিকত খতিয়ে দেখছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরই মধ্যে গতকাল লিয়েন্ডার পেজ সাক্ষাৎ করেন নিতিন নবীনের সঙ্গে। লিয়েন্ডার কি তবে বিজেপিতে যোগদান করবেন? জল্পনা বাড়ছে। অনেকেই দাবি করছেন, নিতিন নবীনের সঙ্গে লিয়েন্ডারের বৈঠক ইতিবাচক হয়েছে। অনেক দূর কথাবার্তা এগিয়েছে।

বঙ্গ বিজেপি মনে করছে, লিয়েন্ডারকে দলে টানতে পারলে একদিকে ক্রীড়া মহলে বার্তা যাবে। আবার শিক্ষিত সমাজের কাছে বঙ্গ বিজেপির ভাবমূর্তি উজ্জ্বল হবে। সেই কারণেই লিয়েন্ডারকে পদ্ম প্রতীকের সবুজ গেরুয়া পতাকা হাত ধরাতে চাইছেন নিতিন নবীনরা। যদিও বিজেপি কিংবা লিয়েন্ডারের তরফে এই সাক্ষাৎ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তবে রাজনীতির ময়দানে এর আগেও দেখা গিয়েছে লিয়েন্ডারকে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা নির্বাচনে কয়েকমাস আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। ২০২১ সালের ২৯ অক্টোবর গোয়ার পানাজিতে গিয়ে তৃণমূলে যোগদান করেছিলেন। সেই সময় লিয়েন্ডার বলেছিলেন, “দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) সত্যিই চ্যাম্পিয়ন।” যদিও এখন আর তৃণমূলের কোনও কর্মসূচিতে দেখা যায় না প্রাক্তন টেনিস তারকাকে। ভোটের বাংলায় এবার কি তিনি বিজেপিতে যোগ দেবেন? বিজেপি এখনও ৩৮টি আসনে প্রার্থী ঘোষণা করেনি। সেই তালিকায় কি নাম থাকতে পারে লিয়েন্ডারের? জল্পনা ক্রমশ বাড়ছে।

Follow Us