AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal BJP News: সুজিত গেলেন গাড়িতে, আর সুকান্তকে হল হাঁটতে! কেন? প্রশ্ন তুলল বিজেপি

Sukanta Majumdar:পদ্মশিবির এর পিছনে দ্বিচারিতা দেখছে। কারণ, তাদের বক্তব্য, প্রটোকলের অছিলাতে পুলিশ এমন কাজ করছে। একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িভিতরে নিয়ে যাওয়া যাবে না এটা তারা বলছে। অথচ কিছুক্ষণ পরই যখন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ভিতরে প্রবেশ করেন তখন তাঁকে ওই একই পুলিশ প্রটোকল না দেখিয়েই এয়ারপোর্টের প্রবেশদ্বার পর্যন্ত গাড়ি সহ যাওয়ার অনুমতি দিয়ে দেয়।

West Bengal BJP News: সুজিত গেলেন গাড়িতে, আর সুকান্তকে হল হাঁটতে! কেন? প্রশ্ন তুলল বিজেপি
দ্বিচারিতার অভিযোগImage Credit: BJP posted on social media
| Edited By: | Updated on: Sep 15, 2025 | 5:21 PM
Share

কলকাতা: বরাবরই দ্বিচারিতার অভিযোগ তুলতে দেখা গিয়েছে রাজ্য বিজেপিকে। ফের একবার সেই অভিযোগ। কেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গাড়ি বিমানবন্দরের ভিতর পর্যন্ত পৌঁছতে দিল না রাজ্যের পুলিশ সেই নিয়ে প্রশ্ন পদ্ম শিবিরের। তাদের এও প্রশ্ন, পুলিশ কি এমন কোনও প্রোটোকল তৈরি করেছে যেখানে কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের মন্ত্রীর ক্ষেত্রে আলাদা নিয়ম প্রযোজ্য হবে?

 

বিজেপির দাবি, সোমবার কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। এয়ারপোর্টে পৌঁছনর পর সুকান্ত মজুমদারকে অনেকটা দূরে গাড়ি থেকে নামতে বলা হয়। এরপর হেঁটে ভিতরে যেতে হয় তাঁকে। পুলিশ অনেকটা দূরেই গাড়ি আটকে দেয় বলে দাবি বিজেপির।

পদ্মশিবির এর পিছনে দ্বিচারিতা দেখছে। কারণ, তাদের বক্তব্য, প্রটোকলের অছিলাতে পুলিশ এমন কাজ করছে। একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িভিতরে নিয়ে যাওয়া যাবে না এটা তারা বলছে। অথচ কিছুক্ষণ পরই যখন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ভিতরে প্রবেশ করেন তখন তাঁকে ওই একই পুলিশ প্রটোকল না দেখিয়েই এয়ারপোর্টের প্রবেশদ্বার পর্যন্ত গাড়ি সহ যাওয়ার অনুমতি দিয়ে দেয়। এটা কেন করা হল সেই নিয়ে প্রশ্ন তুলে সরব বিজেপি। সুকান্ত মজুমদার বলেন, “আমি ডিসির নামে একটা প্রিভিলেজ নোটিস পাঠাচ্ছি। উনি গিয়ে অধ্যক্ষকে উত্তর দেবেন। কোন এক্তিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি বিমানবন্দরের গেটে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিং গজিয়েছে? তাদের অতিরিক্ত কী প্রিভিলেজ আছে? নিয়ম তো সবার জন্য এক হবে। যদি মুখ্যমন্ত্রীর গাড়ি আসত, তাহলেও এক কথা।” তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “বিরোধী দলনেতা, দিলীপ ঘোষ এলে ঢুকে যেত। আসতে সুকান্ত মজুমদার কে? বুঝতে পারেননি হয়ত। তাই ঢুকতে দেয়নি।”

Follow Us