AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samik Bhattacharya: তৃণমূলের কাদের জন্য দরজা খুলবে বিজেপি? ‘ভালো-খারাপ’ বোঝালেন শমীক

Samik Bhattacharya on TMC leaders joining BJP: শমীক ভট্টাচার্য বললেন, "দরজার ভিতরে অনেকেই অবনীকে খুঁজে বেড়াচ্ছেন। কী করা যাবে। কেউ যদি আসতে চায়, দল অবশ্যই চিন্তাভাবনা করবে। কিন্তু, এখন নয়। যারা সিন্ডিকেটে ছিল, যারা কয়লা-বালি বিক্রিতে ছিল, যারা চাকরি বিক্রিতে ছিল, তাদের জন্য বিজেপির দরজা খোলা থাকবে না।"

Samik Bhattacharya: তৃণমূলের কাদের জন্য দরজা খুলবে বিজেপি? 'ভালো-খারাপ' বোঝালেন শমীক
কী বললেন শমীক ভট্টাচার্য?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 23, 2026 | 11:23 PM
Share

নয়াদিল্লি: বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। ফল ঘোষণার পর কেটে গিয়েছে ১৯ দিন। কিন্তু, অন্য দল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক দেখা যাচ্ছে না। বলা ভালো, অন্য দল থেকে কাউকে যোগদান করাচ্ছে না গেরুয়া শিবির। ভোটের ফল ঘোষণার পরই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন, এখনই অন্য দলের কাউকে বিজেপিতে নেওয়া হবে না। তাহলে কবে বিজেপি তাদের দরজা খুলবে? আর তৃণমূল থেকে কারা সেই দরজা পেরিয়ে বিজেপির ঘরে ঠাঁই পাবে? এই জল্পনা জবাব দিলেন শমীক। তৃণমূলের কাদের বিজেপিতে নেওয়া হবে, তা স্পষ্ট করে দিলেন।

কী বললেন শমীক ভট্টাচার্য?

বিজেপির রাজ্য সভাপতি ভালোই বুঝতে পারছেন, অন্য দল থেকে এখন বিজেপিতে আসতে চাইছেন অনেকেই। আর সেই প্রশ্ন শুনেই বললেন, “দরজার ভিতরে অনেকেই অবনীকে খুঁজে বেড়াচ্ছেন। কী করা যাবে। কেউ যদি আসতে চায়, দল অবশ্যই চিন্তাভাবনা করবে। কিন্তু, এখন নয়। যারা সিন্ডিকেটে ছিল, যারা কয়লা-বালি বিক্রিতে ছিল, যারা চাকরি বিক্রিতে ছিল, তাদের জন্য বিজেপির দরজা খোলা থাকবে না।”

তারপরই তিনি স্পষ্ট করে দেন, কাদের বিজেপিতে নেওয়া হবে। রাজ্য বিজেপির সভাপতি বলেন, “তৃণমূলের মধ্যেও তো বহু মানুষ আছেন, অতীতে ছিলেন, পরিস্থিতির বাধ্যবাধকতায় মুখ খুলতে পারেননি। কিংবা মুখ খুলে তাঁরা দলের বিদ্বেষের শিকার হয়েছিলেন। তাঁরা কড়া নাড়লে তাঁদের জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে। কখন আসতে হবে, আর কখন কড়া নাড়তে হবে।”

তার মানে কি বিজেপি ভালো তৃণমূলকে স্বাগত জানাচ্ছে আর খারাপ তৃণমূলকে নয়? প্রশ্ন শুনে শমীক বলেন, “ভালো-খারাপ ঠিক করার মালিক কি আমি? ভালো-খারাপ বলে কিছু হয় না, এতো রামকৃষ্ণ বলে গিয়েছেন, সারদাদেবীও বলে গিয়েছেন। ভালো-খারাপের প্যারামিটার ঠিক করার মালিক তো আমরা নয়। আমার চোখে তো সবই ভালো।”

Follow Us