AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: মাসে ৩ হাজার টাকা! শুভেন্দুর ‘হাতেও’ লক্ষ্মীর ভান্ডার বিধানসভায়

Suvendu Adhikari in assembly: ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ যুবক-যুবতীদের জন্য 'বাংলার যুবসাথী ' প্রকল্প ঘোষণা করা হয়েছে বাজেটে। যেখানে মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে। এই নিয়ে এদিন শুভেন্দু অধিকারী বলেন, "বেকার ভাতা দেবেন বলা হয়েছে। কিন্তু, এই বাজেট তো মে পর্যন্ত কার্যকরী থাকবে। মানুষকে ভুল বোঝানো হচ্ছে। কিছুতেই এটা দেওয়া যাবে না।"

Suvendu Adhikari: মাসে ৩ হাজার টাকা! শুভেন্দুর 'হাতেও' লক্ষ্মীর ভান্ডার বিধানসভায়
বিধানসভায় শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 06, 2026 | 3:24 PM
Share

কলকাতা: ভোট বৈতরণী পেরতে তৃণমূলের পাশাপাশি বিজেপি-র হাতিয়ারও কি লক্ষ্মীর ভান্ডার? গতকাল লক্ষ্মীর ভান্ডারে আরও ৫০০ টাকা বাড়ানোর কথা বাজেটে ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আর শুক্রবার বিধানসভার অন্দরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতেও একটি পোস্টার দেখা গেল। যেখানে স্পষ্ট বার্তা, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। একইসঙ্গে বাজেট নিয়ে বলতে গিয়ে এদিন শুভেন্দু দাবি করেন, ভোট অন অ্যাকাউন্টে এত কিছু করার থাকে না। কোড অব কন্ডাক্টের কারণে এগুলি কোনওভাবেই কার্যকর হবে না।

রাজ্যে বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। এই আবহে গতকাল রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বাড়ানো-সহ একাধিক ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক পাশ বেকার যুবকদের জন্যও ভাতার কথা ঘোষণা করা হয়েছে। আশা কর্মীদেরও ১০০০ টাকা ভাতা বাড়ানোর কথা জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন ওই বাজেট নিয়ে আলোচনায় বিধানসভার বিরোধী দলনেতা বলেন,  “এটা নির্বাচনী প্রচারপত্র। ভোট অন অ্যাকাউন্টে এত কিছু করার থাকে না। কোড অব কন্ডাক্টের কারণে এগুলি কোনওভাবেই কার্যকরী হবে না। যে যা পেতেন, তাই পাবেন।” একইসঙ্গে তিনি বলেন, “যে বরাদ্দ বাড়ানো হয়েছে, তার সঙ্গে আমরা একমত নই।”

২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ যুবক-যুবতীদের জন্য ‘বাংলার যুবসাথী ‘ প্রকল্প ঘোষণা করা হয়েছে বাজেটে। যেখানে মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে। এই নিয়ে এদিন শুভেন্দু বলেন, “বেকার ভাতা দেবেন বলা হয়েছে। কিন্তু, এই বাজেট তো মে পর্যন্ত কার্যকরী থাকবে। মানুষকে ভুল বোঝানো হচ্ছে। কিছুতেই এটা দেওয়া যাবে না।” এরপরই তিনি বলেন, “একসময় আপনারা ঘোষণা করলেন, আবেদন করুন, বেকার ভাতা দেব। দেড় লক্ষ আবেদন জমা পড়ল। কিছু টাকা হয়তো দেওয়া হল। তারপর এই প্রকল্পের কী হল? সবটাই লোক দেখানো। চাকরি নেই। চাকরির কী খবর?” তিনি জানতে চান, “কেন এত ঋণ, আপনাদের ব্যাখ্যা কী? কেন ডিএ দেওয়া হয় না রাজ্য সরকারি কর্মচারীদের, ব্যাখ্যা দিন।”

একইসঙ্গে প্রাক্তন বিধায়কদের পেনশন বাড়ানোর দাবি জানান তিনি। ছাব্বিশের নির্বাচনে সনাতন জিতবে বলেও তিনি মন্তব্য করেন। তবে বিধানসভায় নজর কেড়েছে লক্ষ্মীর ভান্ডার ৩ হাজার টাকা করা নিয়ে তাঁর পোস্টার।

১০০০ টাকা ভাতা বৃদ্ধির পরও কেন আন্দোলন? ব্যাখ্যা দিলেন আশা কর্মীরা
১০০০ টাকা ভাতা বৃদ্ধির পরও কেন আন্দোলন? ব্যাখ্যা দিলেন আশা কর্মীরা
৭ তারিখের পরও হবে শুনানি? কী আবেদন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক?
৭ তারিখের পরও হবে শুনানি? কী আবেদন করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক?
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে