AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: এবার কোন পথে আন্দোলন? ঠিক করতে শুক্রবারই বড় বৈঠকে বসছেন বঙ্গ বিজেপির হেভিওয়েটরা

BJP: রামনবমী আর হনুমান জয়ন্তীতে যত বেশি সম্ভব মানুষকে সংযুক্ত করার পরিকল্পনা ইতিমধ্যেই করেছেন পদ্ম শিবিরের নেতারা। সেই বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে খবর।

BJP: এবার কোন পথে আন্দোলন? ঠিক করতে শুক্রবারই বড় বৈঠকে বসছেন বঙ্গ বিজেপির হেভিওয়েটরা
জোর চর্চা বঙ্গ বিজেপির অন্দরে Image Credit: Facebook
| Edited By: | Updated on: Apr 03, 2025 | 11:32 PM
Share

কলকাতা: বেজে গিয়েছে ভোটের বাদ্যি। পারদ চড়ছে রাম নবমী নিয়েও। এই মুহূর্তে আর কোনওভাবেই সময় নষ্ট করতে রাজি নয় পদ্ম শিবির। এদিকে এখনও ১০ টি জেলার সভাপতি নাম ঘোষণা বাকি। বেশ কিছু জায়গায় মণ্ডল স্তরে কমিটি গঠন বাকি রয়েছে। ভোটের আগে সেই কাজই দ্রুত সেরে ফেলতে চাইছে বিজেপি। শুক্রবার বিকেল ৪টে নাগাদ সল্টলেক দফতরে বিজেপির সাংগঠনিক বৈঠক হবে বলে জানা যাচ্ছে। থাকবেন সুনীল বনশাল, অমিত মালব্যরা। থাকবেন রাজ্য সভাপতি-সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। 

এখনও যে ১০ জেলার সভাপতি নাম ঘোষণা বাকি, বেশ কিছু জায়গায় মণ্ডল স্তরে যে কমিটি গঠন বাকি রয়েছে তা নিয়েও আলোচনা হবে বলেই জানা যাচ্ছে। এসএসসি নিয়ে ইতিমধ্যেই সুকান্ত মজুমদার যুব মোর্চা ও রাজ্য দলের দু’টি কর্মসূচি ঘোষণা করেছেন। তার পাশাপশি জেলা স্তরে কর্মসূচি নেওয়া, সেই সঙ্গে এসএসসি-র চাকরি বাতিল সংক্রান্ত আন্দোলনে অল আউট অ্যাটাকে কতটা ঝাঁপানো যাবে, তাও নিয়ে বৈঠক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। 

রামনবমী আর হনুমান জয়ন্তীতে যত বেশি সম্ভব মানুষকে সংযুক্ত করার পরিকল্পনা ইতিমধ্যেই করেছেন পদ্ম শিবিরের নেতারা। সেই বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে খবর। অন্যদিকে ওয়াকফ সংশোধনী বিল বাতিলের প্রতিবাদে মুসলিম সংগঠনগুলি পথে নামতে শুরু করেছে। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও প্রতিবাদ করছে। এহেন আবহে বঙ্গে বিজেপির কি করণীয় হবে, কি করতে হবে তাও নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবারের বৈঠকে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন