AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghola: ভাড়া বাড়িতে চায়ে বিষ মিশিয়ে খাইয়ে গলার নলি কেটে খুন, ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Ghola: গতকাল রাতে ট্রলি ব্যাগে মৃতদেহ নিয়ে এসে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ফেলে যাওয়ার পরিকল্পনা ছিল বলে পুলিশ মনে করছে। কিন্তু, ক্যাব চালকের সন্দেহ হওয়াতেই ধরা পড়েন এক অভিযুক্ত। গতকাল রাতেই গ্রেফতার করা হয় করণ সিংকে।

Ghola: ভাড়া বাড়িতে চায়ে বিষ মিশিয়ে খাইয়ে গলার নলি কেটে খুন, ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য
ভাড়া বাড়িতে প্রথমে চায়ের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানো হয় ভাগারামকেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 12, 2025 | 11:28 AM
Share

কলকাতা: কল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলি ব্যাগে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গেল মৃত যুবক ও অভিযুক্তদের পরিচয়। কীভাবে ওই যুবককে খুন করা হল, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে সামনে এল সেই তথ্যও। তবে ট্রলি ব্যাগে অভিযুক্তরা কেন ৬৫ হাজার টাকা রেখেছিলেন, তা নিয়ে ধন্দে তদন্তকারী অফিসাররা।

পুলিশ জানিয়েছে, মৃত ও অভিযুক্তদের বাড়ি রাজস্থানে। মৃত যুবকের নাম ভাগারাম। অভিযুক্ত দুই যুবকের নাম কৃষ্ণরাম সিং ও করণ সিং। অভিযুক্ত ২ জন গিরিশ পার্কের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তাঁদের কাছ থেকে চুড়িদারের পিস কিনতেন ব্যবসায়ী ভাগারাম। ২ জনের কাছে ৮ লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছিল তাঁর। দীর্ঘদিন ধরে টাকা চাইতেন এই দুই অভিযুক্ত।

কীভাবে খুন করা হল ভাগারামকে?

পুলিশ জানিয়েছে, টাকা না পেয়ে ভাগারামকে খুনের পরিকল্পনা করেন করণ ও কৃষ্ণরাম। তাঁদের ভাড়াবাড়িতে ডেকে পাঠান ভাগারামকে। তিনি এলে প্রথমে কফির সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানো হয়। ভাগারাম অচৈতন্য হয়ে গেলে তাঁকে প্রথমে শ্বাসরোধ করা হয়। তারপর গলার নলি ধারালো অস্ত্র দিয়ে কেটে দেন দুই অভিযুক্ত। সেই মৃতদেহ ট্রলি ব্যাগে করে প্রথমে নাগেরবাজার নিয়ে আসেন। নাগেরবাজার থেকে আবার ক্যাব গাড়ি ভাড়া করে নিয়ে আসা হয় ঘোলা এলাকায়।

গতকাল রাতে ট্রলি ব্যাগে মৃতদেহ নিয়ে এসে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ফেলে যাওয়ার পরিকল্পনা ছিল বলে পুলিশ মনে করছে। কিন্তু, ক্যাব চালকের সন্দেহ হওয়াতেই ধরা পড়েন এক অভিযুক্ত। গতকাল রাতেই গ্রেফতার করা হয় করণ সিংকে। সেইসময় পালিয়ে গিয়েছিলেন কৃষ্ণরাম সিং। করণকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কৃষ্ণরাম সিংকে গ্রেপ্তার করে ঘোলা থানার পুলিশ।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো