Bangla NewsKolkata Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, India, Politics Mamata Banerjee latest Bengali news on January 21
West Bengal-India News Today Live: ‘রাজনীতির ফাঁদে পা দেবেন না’, চন্দ্রিমার পরামর্শের পাল্টা আশকর্মীরা বললেন, ‘ছাব্বিশে দেখে নেব’
Breaking News in Bengali Live Updates: ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে আজ স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করার কথা আশা কর্মীদের। দেওয়ার কথা ডেপুটেশন। কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠক হয় কিনা সেটাই দেখার। ২৯ দিন ধরে কর্মবিরতি পালন করেছেন আশা কর্মীরা। সকাল থেকেই স্বাস্থ্য ভবন আসার পথে দিকে দিকে পুলিশি বাধার মুখে পড়ছেন।
কলকাতা: গত রাত থেকেই স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড ফেলে দিয়েছিল পুলিশ। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। কিন্তু আন্দোলনে অনড় আশা কর্মীরা। উত্তরবঙ্গের একাধিক জেলা তো বটেই, দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকেও সকাল থেকেই ট্রেন চড়ে কলকাতার উদ্দেশ্যে আসতে শুরু করেন অনেক আশা কর্মী। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকেই সংখ্যাধিক্য বেশি। অন্যদিকে আশা কর্মী দেখলেই বাধা দিচ্ছে পুলিশ। অভিযোগ এমনটাই। চলছে ধরপাকড়, করা হচ্ছে আটক। মেদিনীপুর থেকে বাঁকুড়া, সর্বত্রই পাল্টা বিক্ষোভ শুরু করেছেন আশা কর্মীরা।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
21 Jan 2026 07:06 PM (IST)
Election Commission: ‘৪ আধিকারিকের কাছ থেকে জবাব চাইতে হবে’, রাজ্যকে চিঠি কমিশনের
অফিসারদের বিরুদ্ধে রাজ্যের শাস্তি প্রক্রিয়ায় অসন্তুষ্ট নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পদ্ধতি মেনেই শাস্তি দিতে হবে চারজন ইআরও ও এইআরও-কে।
মুখ্য সচিবকে দেওয়া চিঠিতে জানাল কমিশন।
বারবার এফআইআর-এর নির্দেশ দিলেও তা মানেনি রাজ্য। কেন নির্দেশ অমান্য করা হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে।
Abhishek Banerjee: ‘১৫ লক্ষ টাকা কি ঢুকেছে অ্যাকাউন্টে?’, প্রশ্ন অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ
অভিষেক বন্দ্যোপাধ্যায়: পুরুলিয়ায় নির্বাচনের ফল ঘোষণার ৩ মাসের মধ্যে রেল মন্ত্রকের কাছে এই জেলা থেকে ২০ জন প্রতিনিধিকে নিয়ে যাবে তৃণমূল।রেলের সমস্যা নিয়ে লড়াই করবে তৃণমূল। জুমলা পার্টিকে আমরা ৫০ এর গণ্ডি পেরতে দেব না। বিজেপির সব আছে শুধু মানুষ নেই,তৃণমূলের কিছু নেই শুধু তৃণমূলের সঙ্গে মানুষ আছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়: বিজেপির ছাইপাশ যে কটা আছে, তাদের রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যানসার।
অভিষেক বন্দ্যোপাধ্যায়: এসআইআর নিয়ে মামলা করেছিল তৃণমূল। জয় কার হল? লজিক্যাল ডিস্ক্রিপেন্সির তালিকা প্রকাশের দাবি করেছিলাম। আজ আদালত বলেছে শুধু তালিকা প্রকাশ নয় তা টাঙাতে হবে
অভিষেক বন্দ্যোপাধ্যায়: এসআইআর-এর নামে যাকে তাকে যখন তখন লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। কালো টাকা উদ্ধার হয়েছে? পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে কারও ঢুকেছে? একেকটি বিধানসভায় ৬৮০ কোটি টাকা করে বকেয়া রেখেছে কেন্দ্র।
Rajeev Kumar: ৩১ জানুয়ারি রাজীব কুমারের কর্মদিবসের শেষ
আগামী ৩১ জানুয়ারি ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের কর্মদিবসের শেষ দিন। তার আগেই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইবুনাল নির্দেশিকা দিল রাজ্য সরকারকে।
পশ্চিমবঙ্গ সরকারকে ২৩ জানুয়ারি ২০২৬-এর মধ্যে ই-মেল ও বিশেষ বাহকের মাধ্যমে ইউপিএসসিতে ডিজিপি (HoPF) পদে এমপ্যানেলমেন্টের প্রস্তাব পুনরায় জমা দিতে হবে।
ইউপিএসসিকে ২৮ জানুয়ারি ২০২৬-এর মধ্যে এমপ্যানেলমেন্ট কমিটির বৈঠক ডেকে প্রযোজ্য নির্দেশিকা অনুযায়ী প্যানেল প্রস্তুত করে ২৯ জানুয়ারি ২০২৬-এর মধ্যে রাজ্যকে পাঠাতে হবে।
প্যানেল পাওয়ার পর রাজ্য সরকারকে দ্রুততম সময়ে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে।
21 Jan 2026 02:55 PM (IST)
ASHA workers protest: আজ কলকাতার রং বেগুনি, কোন-কোন রাস্তা বন্ধ জেনে নিন
কোন কোন রাস্তা বন্ধ
বুধবার সকাল থেকেই ব্যস্ত তিলোত্তমার রাস্তা। অবরুদ্ধ রাস্তাঘাট।
একদিকে আইএসএফ এর সভা রয়েছে, অন্যদিকে, জেলা থেকে কলকাতায় আসছেন আশা কর্মীরাও।
উত্তরবঙ্গের একাধিক জেলা তো বটেই, দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকেও সকাল থেকেই ট্রেন চড়ে কলকাতার উদ্দেশ্যে আসতে শুরু করেছেন অনেক আশা কর্মী।
বিক্ষোভকারীদের জন্য খাবার পাঠিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কিন্তু সেই খাবার মুখে তোলেননি আশাকর্মীরা। বরং আশাকর্মীরা শুভেন্দু অধিকারীকে এসে তাঁদের বক্তব্য শোনার কথা বলেন আশা কর্মীরা।
এখনও পর্যন্ত আশাকর্মীদের সঙ্গে কথা বলতে আসেননি শুভেন্দু। তিনি সামাজিক মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে পোস্ট করেন।
শুভেন্দু বলেন, “বর্বরোচিত সরকার। অমানবিক প্রশাসন, গণতন্ত্র বিপন্ন, মাতৃশক্তি লাঞ্ছিত-আক্রান্ত। রাজ্যে অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছে। অধিকার চেয়ে আওয়াজ তুললে রাজদ্রোহ বলা হচ্ছে। এমন দমন পীড়ন ইংরেজ আমলেও হত না। “
এদিকে, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয়।
আটপৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদক
হাড়োয়া থেকে বাসে করে ২০৩ জন আশা কর্মী স্বাস্থ্য ভবন যাচ্ছিলেন। নিউ টাউন থানার কাছে সিগনালে সেই বাস পুলিশ আটকে দেয়। প্রতিবাদে সেখানেই শুরু হয়ে যায় অবরোধ। প্রবল যানজট নিউটাউনের রাস্তায়।
বর্ধমান বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কের বড়া চৌমাথায় আাশাকর্মীদের বাস ঘুরিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তাদের অভিযোগ প্রথমে তাদের শিবদা মোড়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।
পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদক কেকা পালকে দুর্গাপুরের মহিলা থানায় আটক করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তারপরেই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই দুর্গাপুরের পলাশডিহায় মহিলা থানার সামনে ক্ষোভে ফেটে পড়েন।
21 Jan 2026 11:33 AM (IST)
Asha Workers’s Movement: আশাকর্মীদের বিক্ষোভ
আশাকর্মীদের বিক্ষোভে উত্তাল স্বাস্থ্যভবন চত্বর। আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে পারদ চড়ছে। এই কর্মসূচি পূর্ব ঘোষিত।
তাই আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। স্বাস্থ্যভবনের বাইরে লোহার দুর্গ, ব্যারিকেড করে রেখেছিল পুলিশ।
সেই ব্যারিকেড পেরিয়ে স্বাস্থ্য়ভবনের দিকে এগোতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। শুরু হয় পুলিশি ধরপাকড়।
স্বাস্থ্যভবনের সামনেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ গাড়িতে তোলে।
রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাস্তায় বিশাল বাহিনী। রাস্তার সামনেই বসে বিক্ষোভকারী আশাকর্মী বলেন, “যতই ধরপাকড় করে করুক, দেখি সরকার আমাদের জন্য কী করে। আমরা এখানেই বসে থাকব।”
21 Jan 2026 09:39 AM (IST)
‘রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চাইলে সেই ফাঁদে পা দেবেন না’
এদিন শিয়ালদহ স্টেশনে পৌঁছাতেই পুলিশি বাধার মুখে পড়েন আশা কর্মীরা। স্টেশনেই তাঁদের আটকে দেওয়া হয়। সেখান থেকেই তুলতে থাকেন স্লোগান।
রাজনৈতিকভাবে আপনাদের ব্যবহার করতে চাইছে ফাঁদে পা দেবেন না। আশা কর্মীদের এই বার্তা দিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলছেন, “আমরা আপনাদের সঙ্গে আছি। কিন্তু রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চাইলে সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা হয়তো তাঁদের কিছু চাঁদাও দেন বলে শুনেছি। সঠিক জানি না। শুনেছি।”
21 Jan 2026 09:38 AM (IST)
স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক হওয়ার কথা আশা কর্মীদের
ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে আজ স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করার কথা আশা কর্মীদের। দেওয়ার কথা ডেপুটেশন। কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠক হয় কিনা সেটাই দেখার। ২৯ দিন ধরে কর্মবিরতি পালন করেছেন আশা কর্মীরা।
অভিযোগ পথেই স্বাস্থ্য কর্মীদের আটকে দিচ্ছে শাসকদলের কর্মীরা। উত্তর দিনাজপুরের জেলা সম্পাদক ও সভাপতিকে বাধার অভিযোগ। হোম অ্যারেস্ট করে রাখার অভিযোগ তুলছেন আশা কর্মীরা।