West Bengal News Today Live: দিনহাটায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, রাজগঞ্জে পিকআপ ভ্যান পিষে দিল TMC নেতাকে
Breaking News in Bengali Live Updates: রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল। আজ সোমবারই আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। এদিনই রাজ্যে দুই বড় মামলায় শাস্তি ঘোষণা করবে আদালত। সামসেরগঞ্জে বাবা-ছেলের খুনের ঘটনা ও হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে সাজা ঘোষণা হবে মঙ্গলবার।

দিনহাটায় আক্রান্ত তৃণমূল নেতাImage Credit: TV9 Bangla
এসআইআর-এর প্রথম পর্বের পর এবার শুরু হবে শুনানি। তার আগেই রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। নির্বাচন কমিশনের বিশেষ টিম আজ, মঙ্গলবারই পৌঁছে যাবে রাজ্যে। তার আগে এসআইআর প্রক্রিয়া শুরুর সময় বিশেষ এই প্রতিনিধি দল রাজ্যে এসেছিল। এবার চূড়ান্ত তালিকা বেরনোর আগে ফের আসছেন তাঁরা। রবিবার রাতেই রাজ্যে এসেছেন নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী।
LIVE NEWS & UPDATES
-
TMC নেতাকে বাড়ির সামনে গুলি
- রাতে নিজের বাড়ি থেকে বেরোনোর মুখেই রাস্তায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা কোচবিহারের দিনহাটায়।
- আক্রান্ত প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা দিনহাটা ভিলেজ ওয়ান এলাকার তৃণমূল নেতা মিঠুন রাজভর।
- তাঁর মুখে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
- সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
-
প্রতিদিন ১৫০ জনকে ডাকা হবে হিয়ারিংয়ে
- দ্বিতীয় দিনেই কুড়ি লক্ষ নোটিশ ইস্যু করা হল কমিশনের পক্ষ থেকে। ৩২ লক্ষ আন ম্যাপড নোটিস এসেছিল।
- এর মধ্যে কুড়ি লক্ষ ইস্যু হয়েছে। আন ম্যাপড শেষ হলে ডিস্ক্রিপেন্সি দেখা হবে।
- কমিশন সূত্রে খবর, ১৫০ জনকে এক দিনে ডাকা হবে। আগে ১০০ জন হবে বলে সিদ্ধন্ত হয়।
- কোর্টে কিছু মামলা হলে সেটা সেখানে গিয়েই কিরতে হবে। ওই অফিসে এগুলি সুবিধা আছে তাই পাওয়া যায়।
-
-
হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভে ঝরল রক্ত
- বাংলাদেশে দীপু দাস নামে শ্রমিককে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কলকাতায় মিছিল হিন্দুত্ববাদী সংগঠনের।
- শিয়ালদহ থেকে হিন্দু জাগরণ মঞ্চের তরফে শুরু হয় মিছিল। মিছিল এগোনোর পরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।
- গার্ডরেল সরিয়ে দিলেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ বাংলাদেশের প্রশাসন।
- ধস্তাধস্তিতে রক্ত ঝরল বিক্ষোভকারীদের।
- বাংলাদেশের উপ দূতাবাসের দিকে যাওয়ার চেষ্টা করছেন তাঁরা।

-
হাঁসখালি মামলায় সাজা ঘোষণা
- ২০২২ সালের এই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। মূল অভিযুক্তদের মধ্যে ছিল তৃণমূল নেতা ও তাঁর ছেলের নাম।
- মঙ্গলবার তিন অভিযুক্তকে আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ষণ, খুন, প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় শাস্তি ঘোষণা করা হয়েছে।
- ব্রজ ওরফে সোহেল গোয়ালি, রঞ্জিৎ মল্লিক ও প্রভাকর পোদ্দারকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে।
- সোহেলের বাবা সমর গোয়ালিকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে সহযোগিতা ও প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে।
-
হাঁসখালি গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত তৃণমূল নেতা, আজ সাজা ঘোষণা
- ২০২২ সালে নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও জোর করে শ্মশানে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সোমবার ওই ঘটনায় ৯ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে রানাঘাট আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা। এই মামলা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছিল।
- এই মামলায় মূল অভিযুক্ত ব্রজগোপাল গোয়ালি ওরফে সোহেল গোয়ালি ও তাঁর বাবা সমরেন্দ্র গোয়ালি।
- ২০২২ সালের হাঁসখালির বুকে ঘটে যাওয়া এক নৃশংস ঘটনায় সারা রাজ্যে তোলপাড় ফেলে দেয়। এক কিশোরীকে জন্মদিনের পার্টিতে ডেকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ নির্যাতনের পর তাঁকে রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে ফেলে যাওয়া হয়। রাতভর বাড়িতে রক্তক্ষরণ হয় ওই কিশোরীর। তারপর রাতেই তাঁর মৃত্যু হয়।
- অভিযোগ, সেই মৃতদেহ মৃতের শংসাপত্র ছাড়াই দাহ করে দেওয়া হয়। বাড়ির লোকজনকে ভয় দেখিয়ে এই ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা সমরেন্দ্র গোয়ালির ছেলে ব্রজগোপাল অর্থাৎ সোহেলের।
-
-
সামসেরগঞ্জের জোড়া খুনে সাজা ঘোষণা আজ
- ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে চলতি বছরে এপ্রিলে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা।
- সেই বিক্ষোভের সময়ই ১২ এপ্রিল জাফরাবাদ গ্রামে খুন হন পিতা-পুত্র। জোড়া খুনের ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়।
- সরকারি আর্থিক সাহায্য নিতে অস্বীকার করে দাস পরিবার।
- পিতা-পুত্র খুনের ঘটনায় বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়। খুনের ঘটনায় জড়িত অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করা হয়। ওই ১৩ জনের বিরুদ্ধে ৯০০ পাতার চার্জশিট জমা দেয় SIT।
- চার্জশিটে সিটের তরফে উল্লেখ করা হয়, এই খুন পূর্ব পরিকল্পিত নয়। গ্রামে হিংসার সময় বাধা দিয়েছিলেন পিতা-পুত্র। বাধা পেয়েই পরেরদিন তাঁদের বাড়িতে ঢুকে বেপরোয়া ভাঙচুর চালানো হয়। তারপর তাঁদের নৃশংসভাবে খুন করা হয়।
- সেই মামলায় সোমবার খুন, গণপিটুনি, হিংসা ছড়ানো-সহ একাধিক ধারায় ১৩ জনকে দোষীসাব্যস্ত করে জঙ্গিপুর আদালত।
Published On - Dec 23,2025 9:10 AM
Follow Us
সিন্দুকে রাখুন এই জিনিস, মা লক্ষ্মীর কৃপায় উপচে পড়বে ধন-সম্পদ!
গরমকালে সুস্থ থাকতে কোন কোন ফল খাবেন ? কখন খাবেন?
পানিহাটিতে বিজেপির প্রচারে 'বাধা', তেড়ে এলেন তিলোত্তমার মায়ের দিকে
ভোটের আগে এই গ্রামে 'নো এন্ট্রি', কেন জানেন?
১৫০০০ টাকার মধ্যে সেরা ৫জি স্মার্টফোন, কোনটি কিনবেন ?
অসিতকে নিয়েই হুডখোলা গাড়িতে মনোনয়ন জমা দেবাংশুর, দেখুন ছবি

