AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Live Today: দার্জিলিঙের জেলাশাসক, শিলিগুড়ির CP বাদে আরও IAS বদলি করল নবান্ন

| Edited By: | Updated on: Mar 14, 2026 | 12:07 AM
Share

Breaking News in Bengali Live Updates: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ দিতে হবে। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন করে ডিসেম্বর মাস পর্যন্ত সময় চেয়েছে। এবার রাজ্যের সেই অবস্থানের ভিত্তিতে বৃহস্পতিবার একাধিক সরকারি কর্মচারী এবং শিক্ষক সংগঠন একযোগে ধর্মঘটের ডাক দিয়েছে।

West Bengal News Live Today: দার্জিলিঙের জেলাশাসক, শিলিগুড়ির CP বাদে আরও IAS বদলি করল নবান্ন
বড় সিদ্ধান্ত নবান্নেরImage Credit: নিজস্ব চিত্র

কলকাতা: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ দিতে হবে। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন করে ডিসেম্বর মাস পর্যন্ত সময় চেয়েছে। এবার রাজ্যের সেই অবস্থানের ভিত্তিতে বৃহস্পতিবার একাধিক সরকারি কর্মচারী এবং শিক্ষক সংগঠন একযোগে ধর্মঘটের ডাক দিয়েছে। সেই ধর্মঘটকে আবার রুখে দিতে পাল্টা নির্দেশ দিয়েছে নবান্ন। তারপরেই উত্তাল পরিস্থিতি। শুক্রবার অর্থাৎ ধর্মঘটের দিনে রাজ্যের নানা সরকারি দফতরে উত্তেজনার ছবি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 13 Mar 2026 11:50 PM (IST)

    Nabanna: আরও দুই IAS বদল

    • মুর্শিদাবাদের জেলাশাসক নিতিন সিংহানিয়াকে বদলি করে কেএমডিএ র সিইও পদে আনা হল।
    • কেএমডিএ -র সিইও সুরেন্দ্র কুমার মিনাকে মুর্শিদাবাদের জেলাশাসক পদে বদলি করা হল।
    • প্রোটোকল ভাঙার অভিযোগে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের CP ও দার্জিলিঙের DM মণীশ মিশ্রকে ডেপুটেশনে চায় কেন্দ্র।
    • তারই মাঝে বদল করে দেওয়া হল দার্জিলিঙের জেলাশাসক। দার্জিলিঙের নতুন জেলাশাসক হলেন সুনীল আগরওয়াল।
  • 13 Mar 2026 10:43 PM (IST)

    Nabanna: রাজ্য-কেন্দ্র সংঘাত

    • আরও তীব্র হল রাষ্ট্রপতির প্রোটোকল সংঘাত। এই প্রোটোকল বিতর্কের মাঝেই দার্জিলিঙের জেলাশাসক-সহ দুই সরকারি আধিকারিককে ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্র। প্রোটোকল ভাঙার অভিযোগে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের CP ও দার্জিলিঙের DM মণীশ মিশ্রকে ডেপুটেশনে চায় কেন্দ্র।
    • রাষ্ট্রপতির সফরের দায়িত্বে ছিলেন মণীশ। তাঁকে ৩ দিনের মধ্যে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্রের এই নির্দেশের পর আরও সংঘাতের পথেই হাঁটল রাজ্য।
    • রাজ্যের তরফ থেকে তাঁদের কাউকেই দিল্লি পাঠানো হল না। বরং তারই মাঝে বদল করে দেওয়া হল দার্জিলিঙের জেলাশাসক।
    • দার্জিলিঙের নতুন জেলাশাসক হলেন সুনীল আগরওয়াল। তিনি EBCS এক্সিকিউটিভ পদমর্যাদার অফিসার। তিনি উত্তরবঙ্গের উন্নয়ন দফতরের সেক্রেটারি পদে ছিলেন।
  • 13 Mar 2026 11:23 AM (IST)

    গ্যাস সংকট নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূলের

    LPG সঙ্কট নিয়ে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন মহুয়া মৈত্র, জুন মালিয়া, দোলা সরকাররা। হাতে ব্ল্যাক প্ল্যাকার্ড, তাতে লাল কালিতে লেখা ‘গ্যাস সংকট’।

  • 13 Mar 2026 11:23 AM (IST)

    খাদ্যভবনের সামনে স্লোগান পাল্টা-স্লোগান

    • খাদ্যভবনের সামনে স্লোগান-পাল্টা স্লোগান, চড়ল পারদ
    • ডিএ ধর্মঘটকে কেন্দ্র উত্তাপ ছড়িয়েছে রাজ্যের সরকারি দফতরগুলিতে আর খাদ্যভবন যেন হয়ে উঠেছে সেই উত্তাপের কেন্দ্রবিন্দু
    • একদিকে তৃণমূল সমর্থনকারী সরকারি কর্মচারী, অন্যদিকে ডিএ আন্দোলনকারীরা
    • একদিক থেকে উঠল ‘জয় বাংলা স্লোগান’, অন্যদিক বলে উঠল, ‘ওরা সব সরকারি দালাল’
  • 13 Mar 2026 11:14 AM (IST)

    DA Protest: ডিএ ধর্মঘটের আঁচ পড়েনি নবান্নে

    • সচল রয়েছে কার্য পরিচালনা
    • ডিএ ধর্মঘট ঘিরে যখন উত্তপ্ত রাজ্যের একের পর এক সরকারি দফতর
    • সেই উত্তাপের আঁচ কিন্তু ছুঁয়ে যেতে পারল না নবান্নকে
    • প্রতিদিনের মতোই সচল ও অব্যাহত রয়েছে রাজ্যে সর্বোচ্চ প্রশাসনিক ভবন

    Tmc News

  • 13 Mar 2026 11:06 AM (IST)

    Mahua Moitra: ভাইরাল অডিয়োয় মহুয়ার গলা?

    • মেয়েদের নিয়ে ব্যবসা, অভিযোগ উঠছে আবাস যোজনা নিয়েও — দলেরই অন্য নেতার বিরুদ্ধে ক্ষোভ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের?
    • সমাজমাধ্য়মে ভাইরাল হল সেই অভিযোগ-অনুযোগের অডিয়ো
    • গলা শুনে একাংশ বললেন, “এটা মহুয়া মৈত্র”, যদিও টিভি৯ বাংলা সেই অডিয়োর সত্যতা যাচাই করেনি
    • কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস
    • এলাকায় তাঁর ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত কৃষ্ণনগর ২নং ব্লকের তৃণমূল সভাপতি সঞ্জয় মুখোপাধ্যায়
    • এবার ভাইরাল অডিয়ো সেই মন্ত্রী ঘনিষ্ঠের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
    • সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন এখানে ক্লিক করে
  • 13 Mar 2026 11:03 AM (IST)

    TMC Sought President Murmu Appoinment: রাষ্ট্রপতির থেকে সময় পেতে মরিয়া তৃণমূল

    • রাজ্য়ের আদিবাসী উন্নয়নের ‘রিপোর্ট কার্ড’ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পেশ করতে চায় তৃণমূল
    • কিন্তু মিলছে না অ্যাপয়েন্টমেন্ট
    • শনিবার রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে যাওয়া ও সভাস্থল নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, এই অ্যাপয়েন্টমেন্ট-সংঘাত কি তারই ফল?
    • আদিবাসী সমাজের জন্য পশ্চিমবঙ্গ সরকার কী কী কাজ করেছে, সেই খতিয়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তুলে দিতে সময় চেয়ে প্রথম চিঠিটি পাঠান তৃণমূল সাংসদরা।
    • গত বৃহস্পতিবার তাঁদের আবেদন খারিজ করে দিয়েছে রাষ্ট্রপতি ভবন
    • এরপরেই পুনরায় রাষ্ট্রপতি ভবনে চিঠি পাঠিয়েছে তৃণমূল
    • কিন্তু সেই আবেদন নিয়ে এখনও কোনও উত্তর দেয়নি রাষ্ট্রপতি ভবন
    • সূত্রের খবর, আগামী সপ্তাহে রাইসিনা হিলসে আরও একটি অর্থাৎ তৃতীয় চিঠি পাঠাতে চলেছে তৃণমূল
  • 13 Mar 2026 11:00 AM (IST)

    সরকারি কর্মীর ছদ্মবেশে IPAC?

    • এদিন খাদ্যভবনে বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ
    • সরকারি কর্মী ছদ্মবেশে আইপ্যাক কর্মীরা বিক্ষোভকারীদের বাধা দিচ্ছেন বলেই অভিযোগ তুললেন তিনি
    • ভাস্কর ঘোষ বললেন, “এরা আইপ্যাকের লোকজন, প্রতি দফতরে ঢোকানো রয়েছে। বিডিওর পাশে ছায়াসঙ্গী হিসাবে আইপ্যাকের কর্মীদের রেখে দেওয়া হয়”
    • তাঁর সংযোজন, “এরা শুধু কাটমানির অংশীদার, সাধারণের পাশে দাঁড়ান না। আমাদের সন্দেহ, এরা কোনও সরকারি কর্মচারী নয়, আইপ্যাকের লোক”
  • 13 Mar 2026 11:00 AM (IST)

    ডিএ চেয়ে ধর্মঘট

    • ধর্মঘট ঘিরে খাদ্যভবনের সামনে বচসা পরিস্থিতি, চড়ল উত্তেজনার পারদ
    • ধর্মঘটীদের খাদ্যভবনে ঢুকতে বাধা, শুয়ে পড়ে প্রতিবাদ বিক্ষোভকারীদের
    • চোর চোর বলে উঠল স্লোগান
    • খাদ্যভবনের সরকারি কর্মীদের দফতরে প্রবেশে বাধার অভিযোগ

Published On - Mar 13,2026 10:59 AM

Follow Us