Bangla NewsKolkata Breaking news in bengali live updates on Union Minister Bhupendra Yadav takes a dig at TMC over the budget latest news on february 11
Breaking News in Bengali Live Updates: বঙ্গে ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে। ড়ান্ত তালিকা প্রকাশের দিন যে পিছিয়ে যাচ্ছে সেই খবর আগেই মিলেছিল। আগে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও প্রথমে শোনা গিয়েছিল তা পিছিয়ে যেতে পারে ১০ দিন। এক নজরে দেখুন ভোটবঙ্গের বিভিন্ন খবর
জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র মতো এবার থেকে সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ গাওয়া এবং বাজানো বাধ্যতামূলক করা হল। অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। এদিকে, বঙ্গে ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে। ড়ান্ত তালিকা প্রকাশের দিন যে পিছিয়ে যাচ্ছে সেই খবর আগেই মিলেছিল। আগে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও প্রথমে শোনা গিয়েছিল তা পিছিয়ে যেতে পারে ১০ দিন। এক নজরে দেখুন ভোটবঙ্গের বিভিন্ন খবর
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
11 Feb 2026 04:02 PM (IST)
স্পিকার ওম বিড়লাকে গালিগালাজ?
বাজেট অধিবেশনে লোকসভার স্পিকারকে কেন্দ্র করে আরও তীব্র হল শাসক-বিরোধী সংঘাত।
কংগ্রেস সহ বিরোধী ইন্ডিয়া জোট অনাস্থা প্রস্তাব আনতে চায় লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
এবার আরও মারাত্মক অভিযোগ। লোকসভার স্পিকার ওম বিড়লাকে গালিগালাজের অভিযোগ।
কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ এনেছেন, কংগ্রেস লোকসভার স্পিকারকে গালিগালাজ করেছে। ২০ থেকে ২৫ জন সাংসদ মিলে স্পিকারের ঘরে ঢুকে তাঁকে গালিগালাজ করেছে। উসকানি দিচ্ছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে।
11 Feb 2026 04:01 PM (IST)
ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে ধারাল আক্রমণ রাহুলের
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রাহুলের বার্তা, “আমাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চাইলে সমকক্ষ হিসাবে আচরণ করুন। পাকিস্তানের সমকক্ষ হিসাবে আমাদের সঙ্গে ব্যবহার করবেন না।”
বিজেপি বিধায়ককে গো ব্যাক, দেওয়া হয় জয় বাংলা স্লোগান।
বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ
11 Feb 2026 01:34 PM (IST)
DA: DA নিয়ে মমতাকে খোঁচা কেন্দ্রীয় মন্ত্রীর
ডিএ আর বিচারাধীন বিষয় নেই। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের দাবি খারিজ করে দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
শুভেন্দুর বক্তব্য, সুপ্রিম কোর্টে DA ক্লোজড চ্যাপ্টার। সল্টলেকে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ডিএ মামলা এখনও বিচারাধীন। আমি ওনাকে বলতে চাই, এটা আর এখন বিচারাধীন বিষয় নয়। ইটস্ অ্যা ক্লোজড চ্যাপ্টার বাই দ্য সুপ্রিম কোর্ট।”
সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে মৌলিক অধিকার রক্ষা করতে হবে। কীভাবে এরিয়ার দিয়ে ডিএ মেটাতে হবে, তার পুরো রূপরেখা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। মুখ্যমন্ত্রী বারবার বিচার ব্যবস্থাকে অপমান করেছে। মার্চের মধ্যে ২৫ শতাংশ টাকা না দেন, তাহলে আইনের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে: শুভেন্দু
11 Feb 2026 01:32 PM (IST)
Beldanga Case: NIA তদন্ত বহাল
বেলডাঙা মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। বেলডাঙা হিংসায় তদন্ত করবে NIA। স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
উল্লেখ্য, এর আগেই মুর্শিদাবাদের বেলডাঙার অশান্তির প্রেক্ষিতে মামলায় কলকাতা হাইকোর্ট বলে দিয়েছিল, রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এই অশান্তির মোকাবিলা করবে।
একই সঙ্গে কেন্দ্রীয়সরকার যদি মনে করে , তাহলে NIA তদন্ত হতে পারে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার নিষ্পত্তি করে দেয়। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, তাতে আলাদা করে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি।
পাশাপাশি হাইকোর্টেই রাজ্যের মামলাটি পাঠানো হয়েছে। তবে UAPA-এর ১৫ নম্বর ধারা প্রয়োগ সঠিক হবে কিনা, সেই গোটা বিষয়টা হাইকোর্ট দেখবে বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে।
জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র মতো এবার থেকে সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ গাওয়া এবং বাজানো বাধ্যতামূলক করা হল।
অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই নিয়ে নতুন নির্দেশিকা জারি করল।
ওই নির্দেশিকায় বলা হয়েছে, যদি রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ একসঙ্গে গাওয়া বা বাজানো হয়, তাহলে প্রথমে ‘বন্দে মাতরম’ বাজানো হবে।
বন্দে মাতরমের ৬টি স্তবকই গাইতে হবে। নির্দেশিকায় জানাল কেন্দ্র।
এসআইআর-এর শেষ পর্বে অফিসার নিয়োগ নিয়ে রাজনীতির দড়ি টানাটানি
রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
শুভেন্দুর অভিযোগ, গ্রুপ বি অফিসার বলে অনেক পঞ্চায়েত কর্মী, ক্লার্কের নাম
অবসরপ্রাপ্তদেরও নামের তালিকা পাঠিয়েছে কেন্দ্র: শুভেন্দু
শুভেন্দুর দাবি খারিজ করল রাজ্য
গ্রুপ বি আধিকারিকদের তালিকা নিয়ে ভুল তথ্য় ছড়ানো হচ্ছে: নবান্ন
11 Feb 2026 11:32 AM (IST)
BJP: বাজেট নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কটাক্ষ
কেন্দ্র বাজেট নিয়ে মিথ্যাচার করেছে তৃণমূল: কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব
তৃণমূল সরকারের ব্যর্থতা স্পষ্ট বাজেটে: ভূপেন্দ্র যাদব
আবাস থেকে মিড ডে মিল, সর্বত্রই দুর্নীতি: ভূপেন্দ্র যাদব
তৃণমূলের আমলে বাংলা অত্যাচারিত: ভূপেন্দ্র যাদব