AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chakraberia Durga Puja 2026: মদ খেয়ে মণ্ডপে নয়, গেটেই থাকছে ব্রিথ অ্যানালাইজার

Kolkata: পরিদর্শনের পর পুলিশের পক্ষ থেকে গোটা পদ্ধতিকে সার্টিফাইডঅনুমোদিত করা হয়েছে। ফলে পুজোর দিনগুলিতে এই ব্যবস্থার বাস্তবায়নের পথও কার্যত পরিষ্কার।মণ্ডপে প্রবেশের আগে সন্দেহভাজনদের ক্ষেত্রে ব্রেথ অ্যানালাইজারের মাধ্যমে পরীক্ষা করা হবে।

Chakraberia Durga Puja 2026: মদ খেয়ে মণ্ডপে নয়, গেটেই থাকছে ব্রিথ অ্যানালাইজার
দুর্গাপুজোImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 16, 2026 | 7:05 PM
Share

কলকাতা: বিজেপি সরকার (BJP) বাংলায় ক্ষমতায় আসার পর প্রথম দুর্গাপুজো (Durga Puja)। আর পুজো নিয়ে বেশ কিছু নির্দেশ দিয়েছে রাজ্যের নতুন সরকার। পুজোয় সব নিয়ম নীতি মেনে চলতে হবে, এই নির্দেশ আগেই এসেছিল। আর এই আবহের মধ্যেই এবার চক্রবেড়িয়ায় পুজো মণ্ডপ নিচ্ছে বড় সিদ্ধান্ত। এবার ব্রেথ অ্যানালাইজার থাকছে সেখানে। মদ্যপ অবস্থায় প্রবেশ রুখতে এই উদ্যোগ তাদের। গোটা ব্যবস্থা পরিদর্শন পুলিশের।

মূলত, মদ্যপ অবস্থায় কেউ যাতে পুজো মণ্ডপে প্রবেশ করতে না পারেন, তার জন্য এবার ব্যবহার করা হবে ব্রেথ অ্যানালাইজার। শুধু পরিকল্পনাতেই নয়, এই ব্যবস্থা বাস্তবে কীভাবে কার্যকর করা হবে, তা সরেজমিনে খতিয়ে দেখেছে পুলিশ। চক্রবেড়িয়ার পুজো মণ্ডপে গিয়ে গোটা প্রক্রিয়া পরিদর্শন করেছেন পুলিশ আধিকারিকরা। ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা কীভাবে হবে, কোথায় পরীক্ষা করা হবে এবং পরীক্ষার পর কীভাবে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। সমস্ত ব্যবস্থাই খতিয়ে দেখা হয়েছে।

পরিদর্শনের পর পুলিশের পক্ষ থেকে গোটা পদ্ধতিকে সার্টিফাইডঅনুমোদিত করা হয়েছে। ফলে পুজোর দিনগুলিতে এই ব্যবস্থার বাস্তবায়নের পথও কার্যত পরিষ্কার।মণ্ডপে প্রবেশের আগে সন্দেহভাজনদের ক্ষেত্রে ব্রেথ অ্যানালাইজারের মাধ্যমে পরীক্ষা করা হবে। পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে না। উদ্দেশ্য, মদ্যপ অবস্থায় কেউ যাতে ভিড়ের মধ্যে ঢুকে অন্য দর্শনার্থীদের সমস্যায় না ফেলেন বা কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।

পুজোর ভিড় এবং নিরাপত্তার কথা মাথায় রেখে চক্রবেড়িয়ার এই উদ্যোগকে প্রযুক্তিনির্ভর নজরদারির একটি নতুন সংযোজন হিসেবেই দেখা হচ্ছে। পুজোর আনন্দের পরিবেশ যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, সেই লক্ষ্যেই এবার নিরাপত্তার তালিকায় যুক্ত হচ্ছে ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা। চক্রবেড়িয়ায় এবার মণ্ডপে ঢোকার আগে শুধু চোখে নজরদারি নয়, প্রয়োজনে হবে প্রযুক্তির পরীক্ষাও। আর সেই গোটা ব্যবস্থাই সরেজমিনে দেখে ছাড়পত্র দিয়েছে পুলিশ।

Follow Us