Calcutta High Court: ‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, CPM-এর বুকস্টলের অনুমতি খারিজ হাইকোর্টে
Calcutta High Court: অ্যাডভোকেট জেনারেলের বিল্বদল ভট্টাচার্যের সওয়াল, "বাকি স্টলগুলির অনুমতি আছে কি না জানা নেই।" প্রধান বিচারপতি জানান, "হাইকোর্ট নির্দেশ দেবে সরাতে। আইনের চোখে সমতা থাকা দরকার। সব স্টল তুলে দিন।" আইনজীবী শামিম বলেন, " একই পর্যবেক্ষণ রেখেছে বিচারপতি সৌগত ভট্টাচার্য একক বেঞ্চও"

কলকাতা: বনগাঁ সিপিএম-এর (CPM) বুকস্টল হচ্ছে না। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ অনুমতি দিয়েছিল বইয়ের স্টল করার। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। শুক্রবার একক বেঞ্চের সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। টেবিল-ছাতা পেতে স্টলেও অনুমতি নয়,জানিয়েছে কোর্ট। ২১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। মামলার পক্ষে যুক্ত সবপক্ষকে নোটিস।
শুনানির সময় প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে বলেন, “দেখান অনুমতি চেয়ে আবেদন করেছেন? যদি আবেদনে অনুমতি না পেয়ে থাকেন তাহলে পুলিশ কী করবে?” সিপিএম-এর আইনজীবী শামিম আহমেদ বলেন, “PWD এবং হাইওয়ে অথরিটিকে অনুমতি চেয়ে ই-মেইল করা হয়।” মামলাকারীর আইনজীবীর প্রশ্ন বলেন,”পুলিশ কাছেও আবেদনের কথা জানানো হয়।”
প্রধান বিচারপতির নির্দেশ, “রাস্তার ধারে সব স্টল তুলে দাও। অনুমতি না থাকলে কারোরই স্টলের প্রয়োজন নেই। আইনের চোখে সমান সবাই। বুকস্টল কোথায়? রাস্তার ওপরে?” উত্তরে আইনজীবী শামিম আহমেদ বলেন, “সিপিএমের দলীয় কার্যালয়ের সামনে।” প্রধান বিচারপতির প্রশ্ন, “রাস্তার অন্য স্টলগুলির মতো একই লাইনে আছে সিপিএমের বুকস্টল? নাকি একটু রাস্তার ওপরে চেপে আছে?” মামলাকারী বলেন, “একই লাইনে অন্য স্টলের মতোই।”
অ্যাডভোকেট জেনারেলের বিল্বদল ভট্টাচার্যের সওয়াল, “বাকি স্টলগুলির অনুমতি আছে কি না জানা নেই।” প্রধান বিচারপতি জানান, “হাইকোর্ট নির্দেশ দেবে সরাতে। আইনের চোখে সমতা থাকা দরকার। সব স্টল তুলে দিন।” আইনজীবী শামিম বলেন, “একই পর্যবেক্ষণ রেখেছে বিচারপতি সৌগত ভট্টাচার্য একক বেঞ্চও”
অ্যাডভোকেট জেনারেল বলেন, “আইনের চোখে কোনও অনুমতি ছাড়া কীভাবে বুকস্টল সম্ভব?” আবার সিপিএম-এর আইনজীবী বলেন, “দুর্গাপুজো শুরু হয়েছে। পুজোর আর ৩-৪ টে দিন রয়েছে৷ বুকস্টল চালাতে দেওয়া হোক। কোনও মাইক, মাইক্রোফোন ব্যবহার না করে বুকস্টল অনুমতি দেওয়া হোক।”
মমলা লড়ার সময় সিপিএম-এর আইনজীবী শেষ প্রস্তাবে জানান, “পার্টি অফিস সামনে টেবিল পেতে ৫ ফুট লম্বা। ছাউনি প্রয়োজন নেই ছাতা আর টেবিল পেতে বুকস্টল করতে দেওয়া হোক।” পাল্টা সওয়ালে আবার এজি বলেন, “বনগাঁ থানার আইসি এজলাসে। বুকস্টল থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব ৬ কিলোমিটার।” তখনই প্রধান বিচারপতির নির্দেশ, টেবিল-ছাতা পেতে স্টলেও অনুমতি নয়।
