AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়ন কি বৈধ? কী জানাল কলকাতা হাইকোর্ট?

Calcutta High Court on Hasi Rani Rath: বিজেপি প্রার্থীর জন্ম সাল ও মাধ্যমিকের সাল নিয়ে বিতর্ক তৈরি হয়। এই নিয়ে কমিশনে অভিযোগও করা হয়। যার জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আজ সেই মামলারই শুনানি ছিল বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে। বিচারপতির পর্যবেক্ষণ,কমিশন মনোনয়ন বাতিলের কথা বলেননি।

Calcutta High Court: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়ন কি বৈধ? কী জানাল কলকাতা হাইকোর্ট?
হাসিরানি রথImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 25, 2026 | 2:42 PM
Share

কলকাতা: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মনোয়ন কি বাতিল হবে? কী হতে চলেছে বিজেপি প্রার্থীর ভবিষ্যত? শুনানির শেষে রায়দান আপাতত স্থগিত রাখল কলকাতা হাইকোর্টে। সম্প্রতি, হাসিরানি রথের মনোনয়নে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থীর জন্ম সাল ও মাধ্যমিকের সাল নিয়ে বিতর্ক তৈরি হয়। এই নিয়ে কমিশনে অভিযোগও করা হয়। যার জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আজ সেই মামলারই শুনানি ছিল বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে। বিচারপতির পর্যবেক্ষণ,কমিশন মনোনয়ন বাতিলের কথা বলেননি। রিটার্নিং অফিসার মনোনয়ন পত্র পর্যবেক্ষণ করবেন।

কংগ্রেসের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়েছিল।

মামলায় কী হল?

কংগ্রেসের আইনজীবী ঋজু ঘোষাল: ১৯৬৫ সালে মাধ্যমিকের সার্টিফিকেট। চৌখালি গঙ্গা খালি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ। হয় নিজের বয়স নিয়ে মিথ্যে কথা বলছেন। অথবা সার্টিফিকেট জাল। যে কোনও একটা সঠিক হতে পারে। প্রার্থীর নমিনেশন বাতিল করা হোক।

নির্বাচন কমিশন: স্ক্রুটিনির সময় কেউ আপত্তি তুললে,সেটা বৈধ। এর পর মামলাকারীর কোনও অধিকার নেই এবিষয় প্রশ্ন তোলার। জনস্বার্থ মামলা হলে এই প্রশ্ন তোলা যেত। নমিনেশন জমার সময় কোনও আপত্তি আসেনি। মাধ্যমিক পাশের সার্টিফিকেট জাল কি না সেটা নমিনেশন বাতিল করার জোড়ালো কারণ নয় ।

বিচারপতি কৃষ্ণা রাও: লজিক আলাদা। আর আইনের প্রয়োগ আলাদা। রিটার্নিং অফিসার নমিনেশন পেপার পরীক্ষা করবেন। ডিস কোয়ালিফিকেশনের কথা এরা বলেননি।

হাসিরানির আইনজীবী জয়দীপ কর: যে সময় আপত্তি জানানোর কথা সেটা হয়নি। দেরিতে আপত্তি জানানো হয়েছে। আদালত পদক্ষেপ করতে পারে না। এটা প্রাথমিক স্টেজ।

Follow Us