Calcutta High Court: কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক
মামলাকারীর আর্জি ছিল, অবিলম্বে তার অফিস খুলতে দেওয়া হোক। কারণ ৩ রা সেপ্টেম্বরের থেকে এখনও পর্যন্ত যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ আলো পাখা সবই চালু রয়েছে, তাতে বিদ্যুতের খরচ বাড়ছেআদালতে। শুধু তাই নয় DC তাদের জানিয়েছিলেন, ফরেনসিক করা হবে।

কলকাতা: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আর্জি ফেরাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল অবকাশকালীন বেঞ্চ। পাঠিয়ে দেওয়া হল নিয়মিত বেঞ্চে। এই মামলার পরবর্তী শুনানি ২৩ শে নভেম্বর।
মামলাকারীর আর্জি ছিল, অবিলম্বে তার অফিস খুলতে দেওয়া হোক। কারণ ৩ রা সেপ্টেম্বরের থেকে এখনও পর্যন্ত যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ আলো পাখা সবই চালু রয়েছে, তাতে বিদ্যুতের খরচ বাড়ছেআদালতে। শুধু তাই নয় DC তাদের জানিয়েছিলেন, ফরেনসিক করা হবে। কিন্তু এখনও পর্যন্ত তা না হওয়ায়, আদালত যাতে রিপোর্ট চেয়ে জানতে চায়, যে বর্তমান পরিস্থিতি কী। তবে সেই আবেদন ও ফেরালেন বিচারপতি।
সম্প্রতি, অভিষেকের ক্যামাক স্ট্রিট দফতরের বিলবোর্ড খুলে দিয়েছিলেন কলকাতা পুরসভার কর্মীরা। রাতে ফের নতুন করে টাঙিয়ে দেওয়া হয় ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের’ ব্যানার। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে অবৈধ বিল বোর্ড ভাঙার ঘটনাকে ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় ক্যামাক স্ট্রিটে। পুরসভা কর্মীদের গায়ে হাত তোলা থেকে কর্তব্যরত পুলিশকর্মীদের হেনস্থার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে।
