AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta Highcourt: ‘সব টাকার দায় আমার ওপর চাপাতে চাইছেন অর্পিতা’, ৫২ কোটির পাহাড় নিয়ে সওয়াল পার্থর

Partha Chatterjee: একাধিকবার জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু তা খারিজ হয়ে যায়। সোমবারও পার্থর আইনজীবী হাইকোর্টে জামিনের আবেদন করেন। আগামী ১৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।

Calcutta Highcourt: 'সব টাকার দায় আমার ওপর চাপাতে চাইছেন অর্পিতা', ৫২ কোটির পাহাড় নিয়ে সওয়াল পার্থর
পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 01, 2024 | 7:00 PM
Share

কলকাতা: দু’বছরের বেশি সময় হতে চলল এখনও জেলেই রয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একাধিকবার জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু তা খারিজ হয়ে যায়। সোমবারও পার্থর আইনজীবী হাইকোর্টে জামিনের আবেদন করেন। আগামী ১৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। এজলাসের সেই কথোপকথন এক ঝলকে…

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ: পার্থ চট্টোপাধ্যায়কে কি আর হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে ?

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ: যে ইসিআইআর-গুলিতে তাঁর নাম আছে সেগুলিতে তাঁকে জেলবন্দী রাখার প্রয়োজন আছে ?আর যে ইসিআইআর গুলিতে নাম নেই,সেগুলি নিয়ে ইডি-র কী অবস্থান?

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ: তদন্ত এখন আর প্রাথমিক পর্যায়ে নেই। যদি ধরেও নেওয়া যায় যে ২০২২ সালের শেষে ইসিআইআর-গুলি দায়ের হয়েছিল তাহলেও প্রায় এক -দেড় বছর হয়ে গিয়েছে।

ED-র আইনজীবী: এক মিডলম্যানের কাছ থেকে আরও কিছু সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে,সেগুলি এখন তদন্তের আওতায় আসেনি।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ: সিবিআই-এর মামলাগুলোর কী অবস্থা ?

পার্থ চট্টোপাধ্যায়: অর্পিতা চট্টোপাধ্যায়ের সমস্ত টাকার দায় আমার মক্কেলের উপর দিয়ে নিজে সমস্ত অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে চাইছেন। (আইনজীবীর সওয়াল)

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ: যদি অর্পিতা চট্টোপাধ্যায় এই বিপুল সম্পত্তি উপার্জন করতে সক্ষম হতেন তাহলে আমি হয়ত আপনার পক্ষে থাকতাম।

পার্থ চট্টোপাধ্যায়: আমার অপরাধ করার ক্ষমতা রয়েছে বলেই অন্য কোনও অভিযুক্তর কাছে থেকে উদ্ধার হওয়া অর্থ আমার, এই যুক্তির কোনও গ্রহণযোগ্যতা নেই।

Follow Us