AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Partha Chatterjee: কেষ্ট-মানিক ‘ছুটি’ পেলেও ‘রেহাই’ নেই পার্থর! এবার CBI চায় গ্রেফতার করতে

Partha Chatterjee: এই মর্মে সোমবার বিশেষ সিবিআই আদালতে আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের আবেদন মঞ্জুর বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতের। মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে পার্থকে।

Partha Chatterjee: কেষ্ট-মানিক 'ছুটি' পেলেও 'রেহাই' নেই পার্থর! এবার CBI চায় গ্রেফতার করতে
পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রীImage Credit: Facebook
| Edited By: | Updated on: Sep 30, 2024 | 10:43 PM
Share

কলকাতা: অনুব্রত থেকে মানিক ভট্টাচার্য। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যে সকল হেভিওয়েটরা গ্রেফতার হয়েছিলেন। তাঁদের অনেকেই সদ্য জামিনে মুক্ত হয়েছেন। তখনই প্রশ্ন উঠছিল তবে কি এবার জামিন পেতে পারেন এক সময়ের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? এই জল্পনার মধ্যেই প্রকাশ্যে এল বড় খবর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার পার্থকে গ্রেফতার করতে চায় সিবিআই (CBI)।

এই মর্মে সোমবার বিশেষ সিবিআই আদালতে আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের আবেদন মঞ্জুর বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতের। মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে পার্থকে। প্রেসিডেন্সি জেল থেকে আদালতে পেশের নির্দেশ। পার্থর সঙ্গেই অয়ন শীলকেও আদালতে পেশ করার আবেদন জানায় সিবিআই। অয়নকেও আদালতে পেশ করার নির্দেশ।

সম্প্রতি, কলকাতা হাইকোর্টে ওঠে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলা। সেখানে অনুব্রতর জামিনের প্রসঙ্গ তোলেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী। বলেন,”২ বছরের উপর হেফাজতে। মনে হয় না যে এখন তাঁর সমর্থনে আর একজনকেও পাওয়া যাবে।” সেই শুনানিতে বিচারপতি অপূর্ব সিনহা রায় প্রশ্ন তোলেন জামিনে মুক্ত হলে পার্থ চট্টোপাধ্যায় আবার পুরনো পদে পুনর্বহাল হবেন না তো? “হতে পারে জামিন পাওয়ার পর আবার পুনর্বহাল করা হবে। সাম্প্রতিক উদাহরণ তো আমরা বীরভূমেই দেখতে পাচ্ছি।” এ কথা শুনেই পার্থর সওয়াল,”না না, অনুব্রত মণ্ডল আমার থেকে বেশি ক্ষমতাবান।” ফলত, পার্থকে নিয়ে জল্পনা বাড়লেও ফ্যাঁসাদ যে কাটছে না তা বলাই যায়।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত