AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rain in Bengal: ঘনঘোর বর্ষায় বিরামহীন বৃষ্টি বাংলায়, দিনভর কোথায় কত ধারাপাত?

Rain in Monsoon: দক্ষিণের সব রেকর্ড ভেঙে ফেলেছে উত্তরবঙ্গ। শুধু শিলিগুড়ি-দার্জিলিংয়ে বৃষ্টি হয়েছে ২৪০ মিলিমিটারের বেশি। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Rain in Bengal: ঘনঘোর বর্ষায় বিরামহীন বৃষ্টি বাংলায়, দিনভর কোথায় কত ধারাপাত?
বৃষ্টি নিয়ে কী বলছে আবহাওয়া দফতর? Image Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: Jun 19, 2026 | 7:03 PM
Share

কলকাতা: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই চলছে টানা বৃষ্টি। হাওয়া অফিস বলছে, রাজ্যে বর্তমানে পুরোদমে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। তার জেরেই এই বৃষ্টি। এছাড়াও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে পঞ্জাব থেকে বিহার পর্যন্ত। বঙ্গোপসাগর থেকে বাংলায় ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। সব মিলিয়ে ঘনঘোর বর্ষার ধারাপাত চলছে। 

কোথায় কোথায় সর্বাধিক বৃষ্টি? 

বীরপাড়া পাম্পিং স্টেশন- ৮৮ মিমি

বেলগাছিয়া পাম্পিং স্টেশন- ৯৫ মিমি

ধাপা পাম্পিং স্টেশন- ৯০ মিমি

উল্টোডাঙ্গা পাম্পিং স্টেশন- ৭৯ মিমি 

পামারবাজার পাম্পিং স্টেশন- ৭১ মিমি

কুলিয়া ট্যাংরা পাম্পিং স্টেশন- ৯৪.৬ মিমি

চিংড়িঘাটা পাম্পিং স্টেশন- ৭৫ মিমি

পাগলাডাঙ্গা পাম্পিং স্টেশন- ১১৫ মিমি

বালিগঞ্জ বাম্পিং স্টেশন- ৭০ মিমি

তবে দক্ষিণের সব রেকর্ড ভেঙে ফেলেছে উত্তরবঙ্গ। শুধু শিলিগুড়ি-দার্জিলিংয়ে বৃষ্টি হয়েছে ২৪০ মিলিমিটারের বেশি। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু আগামী ২৪ ঘণ্টায় নয়, আগামী তিনদিনই উত্তরবঙ্গের এই পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভেঙে যেতে পারে অতীতের সব রেকর্ড। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টা সব জায়গাতেই বৃষ্টি হবে। ২১ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা কমবে। শনিবার হুগলি, হাওড়ার পাশাপাশি দুই চব্বিশ পরগনা, কলকাতা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমে এলেও ২৫ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। আপাতত কলকাতার তাপমাত্রা ২৮ থেকে ৩১ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। 

Follow Us