AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: আর কোনও জনস্বার্থ মামলা শুনবেন না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, কিন্তু কেন?

Calcutta High Court: বর্ষীয়ান আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলছেন, “আমার মনে নেই কোনও প্রধান বিচারপতি জনস্বার্থ মামলা শোনেননি বলে। তবে এটা তাঁর এক্তিয়ারের মধ্যেই পড়ে।”

Calcutta High Court: আর কোনও জনস্বার্থ মামলা শুনবেন না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, কিন্তু কেন?
কলকাতা হাইকোর্টImage Credit: Getty Images
| Edited By: | Updated on: May 01, 2025 | 11:12 PM
Share

কলকাতা: বিগত কয়েক বছরে দায়ের হওয়া কোনও জনস্বার্থ মামলাই আর শুনবেন না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। হাইকোর্টের বিজ্ঞপ্তি বলছে, ২০২১ সালের পর থেকে যে সমস্ত জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সেগুলির শুনানি আর করবে না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সব মামলাই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, পুলিশি নিষ্ক্রিয়তার যে সমস্ত মামলা রয়েছে তা আর শুনবে না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আচমকা হাইকোর্টের এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে নতুন চর্চা। 

কিন্তু, আচমকা কেন এই সিদ্ধান্ত? আদালতের বিজ্ঞপ্তি কোনও কারণই দর্শানো হয়নি। হাইকোর্ট সূত্রে খবর, এটা পুরোটাই প্রশাসনিক সিদ্ধান্ত। তবে যেহেতু মাস্টার অফ রস্টার প্রধান বিচারপতি। তাই কোনও মামলার বিচার কোথায় হবে তা ঠিক করেন হাইকোর্টের প্রধান বিচারপতিই। তাই এই সিদ্ধান্তে আইনত কোনও বাধা নেই। 

বর্ষীয়ান আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলছেন, “আমার মনে নেই কোনও প্রধান বিচারপতি জনস্বার্থ মামলা শোনেননি বলে। তবে এটা তাঁর এক্তিয়ারের মধ্যেই পড়ে। যে এজলাসেই মামলা হবে সেখানেই মামলা করব।” অন্যদিকে আইনজীবী অর্ক নাগের কথায়, ১৯৭৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি পিএম ভগবতী একটি চিঠির উপর ভিত্তি করে মামলা নেন। হুসেনারা খাতুল বনাম স্টেট অফ বিহার, মামলাটি জনস্বার্থ মামলা হিসাবে স্বীকৃতি পায়। তারপর বহু মামলা হয়েছে চিঠির মাধ্যমে। তবে প্রধান বিচারপতিকেই শুনতে হবে, এই নিয়ে কোন আইন নেই। 

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন