AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal on CID: উপরতলায় CID-কে বসিয়ে রেখে নিচে প্রেস কনফারেন্স করলেন কুণাল

CID News: এরপর অভিষেক যখন বেরিয়ে যান, তখন সিআইডির চার-পাঁচজনের একটি দল কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করা শুরু করবেন ঠিক তার আগে ঘরে আসেন। এরপর কুণাল আধিকারিকদেরকে একটু অপেক্ষা করতে বলে সাংবাদিক বৈঠক করেন। তারপর তিনি দেখা করতে চলে যান।

Kunal on CID: উপরতলায় CID-কে বসিয়ে রেখে নিচে প্রেস কনফারেন্স করলেন কুণাল
কুণাল ঘোষ, তৃণমূল বিধায়কImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 30, 2026 | 3:35 PM
Share

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট ও ‘শান্তিনিকেতন’ নামের বাড়িতে শনিবার দুপুরে হাজির হন সিআইডি কর্তারা। প্রথমে ‘শান্তিনিকেতন’ নামের বাড়িতে পৌঁছন আধিকারিকরা। সেখানে না পেয়ে হাজির হন কালীঘাটের বাড়িতে। সোমবার বেলা ১২টায় ভবানী-ভবনে দেখা করতে বলা হয়েছে অভিষেককে। তবে শুধু অভিষেক নয়, একই সঙ্গে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়িতেও হাজির সিআইডি (CID)। সাংবাদিক বৈঠক করবেন বলে যখন কুণাল তৈরি হচ্ছিলেন, সেই সময় আসেন আধিকারিকরা। বাড়ির উপর তলায় তাঁদের বসিয়ে রাখেন তৃণমূল বিধায়ক। এরপর সাংবাদিকদের সামনে বৈঠক করেন তিনি।

গত পরশু দিন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বাহারুল ইসলামের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। আর এবার কুণালের বাড়িতেও হাজির সিআইডি কর্তারা। সাংবাদিকদের সামনে কুণাল ঘোষ বলেন, “আমার সঙ্গে ওঁরা ফোনে কথা বলেছিলেন। ঠিক হয়েছিল শুক্রবার সকাল ১১টার সময় তদন্তকারীরা আসবেন। তাঁরা আসেননি। আমি অপেক্ষা করে করে বিধানসভায় চলে যাই। আজ এসেছেন। আমি ওঁদের বলেছি সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর আসছি। ওরা কোন বিষয় নিয়ে তদন্ত করছেন তা আমি জানি না।

অভিষেকের পর কুণাল ঘোষের বাড়িতে CID?

রামমোহন রায় রোডের বাড়িতে কুণাল ঘোষ ও সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। ভোট পরবর্তী হিংসায় আহত হওয়া তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করতে আসেন কুণাল ও অভিষেক। এরপর অভিষেক যখন বেরিয়ে যান, তখন সিআইডির চার-পাঁচজনের একটি দল কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করা শুরু করবেন ঠিক তার আগে ঘরে আসেন। এরপর কুণাল আধিকারিকদেরকে একটু অপেক্ষা করতে বলে সাংবাদিক বৈঠক করেন। তারপর তিনি দেখা করতে চলে যান।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত