AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee DJ case: এবার অভিষেকের গলার আওয়াজের পরীক্ষা করবে CID

TMC MP: ইতিমধ্যেই সেই ঘটনার তদন্তে এক দফা জিজ্ঞাসাবাদ করেছে। তার পাশাপাশি বেশ কিছু ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। আরও বেশ কিছু সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করাও হয়েছে। কিন্তু সেই কণ্ঠস্বর অভিষেকেরই ছিল কি না তা প্রমাণের জন্য গলার আওয়াজের পরীক্ষা জরুরি। সেই কারণে ৩০ তারিখ ডেকে পাঠানো হয়েছে।

Abhishek Banerjee DJ case: এবার অভিষেকের গলার আওয়াজের পরীক্ষা করবে CID
গলার স্বর পরীক্ষা Image Credit: PTI
| Edited By: | Updated on: Jun 23, 2026 | 9:33 PM
Share

কলকাতা: DJ হুমকি মামলায় এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর পরীক্ষা হবে। নমুনা নেওয়ার জন্য বিধান নগর আদালতে আবেদন সিআইডির। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। আগামী ৩০ শে জুন আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেককে।

অভিষেক কী বলেছিলেন?

ছাব্বিশের ভোটে প্রচারে গিয়ে অভিষেকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল। তিনি বলেছিলেন,’আমি সব সময় উদারতায় বিশ্বাসী নয়। আইন সকলের জন্য এক। কিন্তু যেখানে এরা বেশি লাফালাফি করবে। শান্তি বজায় রেখে এবার রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। কেউ শালীনতার মাত্রা ছাড়াবেন না।” ‘ এখানেই শেষ নয়, এমন ভাবে ডিজে বাজবে যে কান ঝালাপাল হয়ে যাবে। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে রাজীব সরকার নামে এক ব্যক্তি বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের তদন্তের ভার হাতে নেয় CID।

ইতিমধ্যেই সেই ঘটনার তদন্তে এক দফা জিজ্ঞাসাবাদ করেছে। তার পাশাপাশি বেশ কিছু ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। আরও বেশ কিছু সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করাও হয়েছে। কিন্তু সেই কণ্ঠস্বর অভিষেকেরই ছিল কি না তা প্রমাণের জন্য গলার আওয়াজের পরীক্ষা জরুরি। সেই কারণে ৩০ তারিখ ডেকে পাঠানো হয়েছে।

Follow Us