AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata on ED Raid: ইডি I-Pac-এর অফিসের ভিতরে কী কী করেছে বেরিয়ে সব বললেন মমতা

Mamata Banerjee: তারপর বলেন, "ভোর রাত থেকে চলছিল তল্লাশি। আইপ্যাক তৃণমূলের ভোট কুশলী। এটা ক্রাইম। সব কাগজ ছিনিয়ে নেওয়া লুঠ করা এটা করা ঠিক হয়েছে? নতুন করে আবার ফাইল তৈরি করতে করতে তো ভোট পেরিয়ে যাবে।" তিনি এও বলেন, "আমাদের পার্টির সব ডেটা, ল্যাপটপ, আই ফোন, পার্টির যাবতীয় তথ্য এমনকি এসআইআর সংক্রান্ত নথি সব ফরেন্সিক টিম নিয়ে এসে ট্রান্সফার করেছে। সব টেবিল ফাঁকা।"

Mamata on ED Raid: ইডি I-Pac-এর অফিসের ভিতরে কী কী করেছে বেরিয়ে সব বললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 08, 2026 | 1:56 PM
Share

কলকাতা: তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসে তল্লাশি ইডির। সল্টলেক সেক্টর ফাইভে অবস্থিত সেই অফিসে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রের গোয়েন্দারা। এমনকী, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও চলেছে তল্লাশি। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এগারো তলায় অবস্থিত আইপ্য়াকের ওই অফিসে। এর আগে তিনি পৌঁছে গিয়েছিলেন কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও। তাঁর বাড়ি থেকে বেরনোর পরই সল্টলেকে পৌঁছন তিনি। শুধু মমতা নন, পৌঁছছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসুও।

এ দিন, সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী এলাকা ঘিরে রেখেছিল। এরপর নিরাপত্তার জন্য পৌঁছয় সিআরপিএফ জওয়ানরা। পাল্টা পৌঁছে গিয়েছে রাজ্য পুলিশের র‌্যাফও। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো রয়েছেন উপরে। তারপর নেমে আসেন মমতা। তারপর বলেন, “ভোর রাত থেকে চলছিল তল্লাশি। আইপ্যাক তৃণমূলের ভোট কুশলী। এটা ক্রাইম। সব কাগজ ছিনিয়ে নেওয়া লুঠ করা এটা করা ঠিক হয়েছে? নতুন করে আবার ফাইল তৈরি করতে করতে তো ভোট পেরিয়ে যাবে।” তিনি এও বলেন, “আমাদের পার্টির সব ডেটা, ল্যাপটপ, আই ফোন, পার্টির যাবতীয় তথ্য এমনকি এসআইআর সংক্রান্ত নথি সব ফরেন্সিক টিম নিয়ে এসে ট্রান্সফার করেছে। সব টেবিল ফাঁকা।

আরও একবার এসআইআর নিয়ে বলেন মমতা। তিনি  বলেন, “অমর্ত্য সেন, জয় গোস্বামীকে এসআইআর-এর নোটিস পাঠিয়েছে।” তাঁর অভিযোগ, কমিশন ইচ্ছাকৃতভাবে বুঝে-বুঝে হেনস্থা করছে। তিনি বলেন, “ল্যাপটপ থেকে এসআইআর ডেটা, স্ট্রাটেজি, প্রার্থী লিস্ট সব লুঠ করে নিয়েছে। প্রতীকের বাড়িতেও গিয়ে সব নিয়ে নিয়েছে।

মমতা বলেন, “ভোটের জেতার স্ট্রাটেজি ছিনিয়ে নিয়েছে ওরা। সব সীমা ছাপিয়ে গিয়েছে। টাকা-পেশী শক্তির ব্যবহার হচ্ছে। I am Sorry কিন্তু এই ইডি হানার পর আপনাদের আসন শূন্য হবে প্রধানমন্ত্রীকে বলছি অমিত শাহকে কন্ট্রোল করুন।