Mamata Banerjee: ‘বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে কি না দেখতে হবে’, ফের ভবানীপুরের BLA-২ দের বার্তা মমতার
Bhowanipore: এখানে উল্লেখ্য, এর আগে আরও দু'বার নিজের বিধানসভা এলাকায় বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এর আগে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিএলএ (BLA)-২ দের নিয়ে বৈঠকে বসেছিলেন। ভাবানীপুর এলাকায় যতজন বিএলএ ২ ছিলেন, সকলকে নিয়ে বৈঠকে বসেছিলেন সেখানকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এখানে উল্লেখ্য, এর আগে আরও দু’বার নিজের বিধানসভা এলাকায় বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এর আগে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিএলএ (BLA)-২ দের নিয়ে বৈঠকে বসেছিলেন। ভাবানীপুর এলাকায় যতজন বিএলএ ২ ছিলেন, সকলকে নিয়ে বৈঠকে বসেছিলেন সেখানকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জানুয়ারি মাসের ৩০ তারিখ ফের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট বৈঠকে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী।
মূলত, ভবানীপুরে প্রচুর অবাঙালি ভোটার রয়েছেন। গুজরাটি, মারোয়ারি, পঞ্জাবি সকলেরই বাস এখানে। লোকসভা ভোটের সময় দেখা গিয়েছে এইখানকার কিছু ভোট বিজেপির ঝুলিতে গিয়েছে। তাই এই ভবানীপুর কেন্দ্রের ভোট এবং তার রূপরেখা কীভাবে পরিচালনা করা হবে সেই নিয়ে বৈঠক আগেই হয়েছিল। এরপর ফের একবার গতকাল বৈঠক হয়।
বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন ভাবানো হয়েছে যেন তিনি অজেয়। বিজেপি ওঁকে নন্দীগ্রামে হারিয়েছে। ওইখানে হারতে পারলে এখানেও হারতে পারেন। ৪৪ হাজার নাম ইতিমধ্যেই বাদ গিয়েছে। এখন ভয়ে আছেন এসআইআর শেষ হলে আরও কত নাম বাদ যাবে। চুরি-ছাপ্পাভোট দিয়ে তো সব হয় সেইটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে তো হেরে যাবেন।”
