AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: ‘কোনটা প্রচারের জন্য, কোনটা একশো জনের জন্য সেটা বুঝতে অসুবিধা হয় না…’, কেন বললেন কুণাল?

Kunal Ghosh: কুণালের কথায়, সাধারণ মানুষ খুবই সচেতন। তাঁরা বুঝতে পারেন কোনটা প্রচারের জন্য আর কোনটা দশজনের মিশে একশোজনের জন্য কাজ। তিনি লিখেছেন, "সংগঠনের প্রতি আনুগত্য, সাংগঠনিক কাজ, সামাজিক কাজ, প্রচারের সুষম মিশ্রণ না হলেই ভারসাম্যের অভাব। গোলমাল হয়।"

Kunal Ghosh: 'কোনটা প্রচারের জন্য, কোনটা একশো জনের জন্য সেটা বুঝতে অসুবিধা হয় না...', কেন বললেন কুণাল?
কুণাল ঘোষ, তৃণমূল রাজ্য সম্পাদকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 22, 2025 | 10:00 PM
Share

কলকাতা: তৃণমূলের অন্দরে রদ-বদলের জল্পনা তুঙ্গে। এই আবহের মধ্যেই এবার ইঙ্গিতপূর্ণ পোস্টা তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষের। তাঁর বার্তা, সোশ্যাল মিডিয়া এখনকার দিনে গুরুত্বপূর্ণ। কিন্তু মাটিতে পা রেখে জনপরিষেবারই হল আসল মন্ত্র। ভাল কর্মী না হলে ভাল নেতা হওয়া কঠীন। এই সবই লিখলেন কুণাল। কিন্তু প্রশ্ন হচ্ছে কাকে উদ্দেশ্য করে এই পোস্ট তাঁর?

কুণালের কথায়, সাধারণ মানুষ খুবই সচেতন। তাঁরা বুঝতে পারেন কোনটা প্রচারের জন্য আর কোনটা দশজনের মিশে একশোজনের জন্য কাজ। তিনি লিখেছেন, “সংগঠনের প্রতি আনুগত্য, সাংগঠনিক কাজ, সামাজিক কাজ, প্রচারের সুষম মিশ্রণ না হলেই ভারসাম্যের অভাব। গোলমাল হয়।” কুণাল বুঝিয়েছেন, একজন ভাল নেতা কীভাবে হওয়া যায়। অর্থাৎ ভাল কর্মী না হলে যে ভাল নেতা হওয়া যায় না সেই বিষয়টিও বুঝিয়েছেন তিনি। তবে কার বা কাদের উদ্দেশ্যে এই বার্তা তা যদিও জানতে পারা যায়নি।

এ প্রসঙ্গে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, “ওদের পোস্ট নিয়ে কিছুই বলার নেই। ওদের দলের সুপ্রিমো নিজেই বলেন আমি সুপ্রিমো…আমি সুপ্রিমো…আমি সুপ্রিমো…। আর ওর তো ফেসবুকই জীবন। প্রতিদিন বিতর্কিত কিছু বলে নিজেকে ভাসিয়ে রাখতে চান। বাকি আর কোনও কাজ নেই।”

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন