AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari on Arrest: ‘মা-বাবাকে ভেবেছিলাম ওড়িশা পাঠিয়ে দেব’, হঠাৎ কেন শুভেন্দুর মুখে এমন কথা?

CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী বলেন, "বাংলার জনগণ এবার বাঁচিয়ে দিয়েছে। নইলে যে কী হাল হত বলার বাইরে। আমার বাবার বয়স ৯০ বছর। আর মায়ের ৮০ বছরের উপরে। আমি তো জানতাম লড়ব.. তারপর জেলে যাব। ওদের ওড়িশা পাঠিয়ে দেব ভেবেছিলাম। এমন অবস্থা হয়েছিল।"

Suvendu Adhikari on Arrest: 'মা-বাবাকে ভেবেছিলাম ওড়িশা পাঠিয়ে দেব', হঠাৎ কেন শুভেন্দুর মুখে এমন কথা?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 26, 2026 | 9:59 PM
Share

কলকাতা: বিপুল ভোটে জিতে এ রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। কিন্তু যদি না আসত তাহলে কী হত? শনিবার সেই আশঙ্কাই প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ দিন ন্যাশানাল লাইব্রেরিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই জানালেন, না জিতলে হয়ত তাঁকে জেলে যেতে হত। তাই তার আগেই পরিকল্পনা করেছিলেন মা-বাবাকে ওড়িশা পাঠিয়ে দেবেন।

শুভেন্দু অধিকারী কী বলেছেন?

মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার জনগণ এবার বাঁচিয়ে দিয়েছে। নইলে যে কী হাল হত আমাদের বলার বাইরে। আমার বাবার বয়স ৯০ বছর। আর মায়ের ৮০ বছরের উপরে। আমি তো জানতাম লড়ব.. তারপর যদি উল্টো কিছু হয় তাহলে জেলে যাব। সেটা তো ঠিক আছে… ওদের ওড়িশা পাঠিয়ে দেব ভেবেছিলাম। এমন অবস্থা হয়েছিল।”

এখানেই শেষ নয়, একই সঙ্গে তিনি বলেন, “আমাদের সংস্কৃতি ফেরাতে এক সঙ্গে কাজ করব। আমাদের মা বোনেদের বাঁচাতে আইন কঠিন করেছি। সবাইকে এর সঙ্গে কাজ করতে হবে।” বন্দে-মাতরম নিয়েও ফের একবার মুখ খোলেন তিনি। বলেন, “মাদ্রাসাতেও বন্দেমাতরম গাইতে হবে। সনাতন রাষ্ট্রীয় চেতনাকে অনেকে শেষ করার চেষ্টা করছে। আমাদের সতর্ক থাকতে হবে।”

তিনি বলেন, “একজন সাধু তাঁর মনোভাব বলেছেন। কেউ মানলে মানো নাহয় মেন না, কিন্তু তাঁকে অপমান কেন?” এরপর তাঁর সংযোজন, “এবারে বকরি ইদ পালন করেছে কিন্তু গোমাতাকে হাত লাগায়নি। আমি কথা দিলাম আমি করতে দেব না। ভয় থেকে বেরিয়ে আসুন।”

শুভেন্দু বলেন, “দুর্গা পুজোয় বলেছি পিতৃ পক্ষে পুজো উদ্বোধন নয় মাতৃ পক্ষে নয়। ক্রেনে বিসর্জন নয় এখন থেকেই বলেছি। ২ হাজার কোটি টাকা পরিকল্পনা তীর্থ ক্ষেত্র সার্কিট করা হবে।”

Follow Us