AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘আপনাকে নিরাপত্তার দায়িত্ব মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর’, তসলিমাকে বললেন শুভেন্দু

Suvendu Adhikari Welcomes Taslima Nasrin: শুভেন্দু অধিকারী বলেন, "প্রশাসনিক প্রধান হিসেবে শৃঙ্খলমুক্ত পশ্চিমবঙ্গ বাঁধনমুক্ত পশ্চিমবঙ্গ যেখানে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত। সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে। সবার বাগ স্বাধীনতা রয়েছে। এবং আজ অত্যন্ত প্রিয় সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন মহোদয়া এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন।"

Suvendu Adhikari: 'আপনাকে নিরাপত্তার দায়িত্ব মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর', তসলিমাকে বললেন শুভেন্দু
শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 01, 2026 | 9:08 PM
Share

কলকাতা: সাহিত্যিক তসলিমা নাসরিনকে (Taslima Nasrin) স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। প্রায় দুই দশক পর কলকাতায় ফিরেছেন লেখিকা। আজ রবীন্দ্র সদনে বই প্রকাশ অনুষ্ঠান ছিল তাঁর। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানেই তসলিমাকে স্বাগত জানিয়ে তাঁর হাতে ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি তুলে দেন শুভেন্দু (Suvendu Adhikari Welcomes Taslima Nasrin)। পাশাপাশি জানিয়ে দেন, তসলিমার নিরাপত্তার দায়িত্ব মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর।

‘বাঁধনমুক্ত পশ্চিমবঙ্গে স্বাগত’

শুভেন্দু অধিকারী বলেন, “প্রশাসনিক প্রধান হিসেবে শৃঙ্খলমুক্ত পশ্চিমবঙ্গ বাঁধনমুক্ত পশ্চিমবঙ্গ যেখানে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত। সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে। সবার বাগ স্বাধীনতা রয়েছে। এবং আজ অত্যন্ত প্রিয় সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন মহোদয়া এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন। আজ কর্মসূচি করছেন। এটার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাগস্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনওভাবে ধমক-চমক, দেখে নেব আটকে দেব, এইসব জিনিস অতীত হয়ে গিয়েছে।”

‘নিরাপত্তার দায়িত্ব পুলিশমন্ত্রীর’

তসলিমার উদ্দেশে বলেন, “আমন্ত্রিত না হয়েও তসলিমা আসছেন শুনে তথ্য প্রযুক্তি দফতরের মন্ত্রী হিসেবে ওঁকে স্বাগত জানালাম। পশ্চিমবঙ্গে আপনাকে স্বাগত। আপনি লেখিকা। আপনার লেখা সবাই পড়েন। আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর। পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে, সেটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন। আপনি যখনই মনে করবেন, বার বার আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তার দায়িত্ব মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর।”

মুখ্যমন্ত্রীকে ধন্য়বাদ তসলিমার

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তসলিমা বলেন, “নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি।” একইসঙ্গে বামেদের তোপ দেগে বলেন, “আজকের দরজা খোলা প্রমাণ করে অন্যায় দীর্ঘস্থায়ী হতে পারে, চিরস্থায়ী নয়। ইতিহাস মনে রাখে, কারা দরজা বন্ধ করেছিল কারা খুলল।”

Follow Us