AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: নয়নাকে হারাতে কংগ্রেসের ঘর ভাঙল বিজেপি? এ কেমন কৌশল?

West Bengal assembly election: রাজনীতির কারবারিরা বলছেন, অঙ্ক কষেই দাপুটে কংগ্রেস কাউন্সিলরকে দলে নিয়েছে বিজেপি। চৌরঙ্গী বিধানসভা আসনে তৃণমূলের দীর্ঘদিনের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবারও প্রার্থী হয়েছেন। একুশের নির্বাচনে এই আসনে বাম-কংগ্রেসের জোটের প্রার্থী হয়েছিলেন সন্তোষ পাঠক। ভোট প্রাপ্তির বিচারে তৃতীয় স্থানে ছিলেন তিনি।

BJP: নয়নাকে হারাতে কংগ্রেসের ঘর ভাঙল বিজেপি? এ কেমন কৌশল?
বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 23, 2026 | 10:22 PM
Share

প্রদীপ্তকান্তি ঘোষ

কলকাতা: হাত শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কলকাতা পৌরনিগমের একমাত্র কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। সোমবার বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে বিজেপির পতাকা নেন তিনি। তাঁকে চৌরঙ্গী আসনে প্রার্থী করা হতে পারে বলে পদ্মশিবিরে জোর আলোচনা শুরু হয়েছে। বিজেপির টিকিট পেলে বিধানসভা নির্বাচনে যে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত, এদিন গেরুয়া শিবিরে যোগ দিয়েই জানিয়ে দিলেন সন্তোষ।

কলকাতা পৌরনিগমের ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক শক্তিশালী নেতা বলেই পরিচিত। কলকাতা পৌরনিগমে কংগ্রেসের একমাত্র কাউন্সিলর তিনি। অনেকদিন ধরেই বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে তাঁর যোগাযোগকে ঘিরে দলবদলের একটা জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল।

রাজনীতির কারবারিরা বলছেন, অঙ্ক কষেই দাপুটে কংগ্রেস কাউন্সিলরকে দলে নিয়েছে বিজেপি। চৌরঙ্গী বিধানসভা আসনে তৃণমূলের দীর্ঘদিনের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবারও প্রার্থী হয়েছেন। একুশের নির্বাচনে এই আসনে বাম-কংগ্রেসের জোটের প্রার্থী হয়েছিলেন সন্তোষ পাঠক। ভোট প্রাপ্তির বিচারে তৃতীয় স্থানে ছিলেন তিনি। নয়না বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৭০ হাজার ১০১ ভোট। সেখানে বিজেপি প্রার্থী সাড়ে ২৪ হাজারের বেশি ভোট পেয়েছিলেন। আর সন্তোষ পাঠক পেয়েছিলেন ১৪ হাজারের বেশি ভোট।

বিজেপি নেতৃত্বের আশা, চৌরঙ্গীতে সন্তোষ পাঠক তাদের প্রার্থী হলে শুধু নয়নাকে টক্কর দেওয়া নয়, ওই আসনে জয়ও আসতে পারে। সেই কারণে দাপুটে কংগ্রেস কাউন্সিলরকে দলে টানতে চাইছিল পদ্মশিবির। এদিন শমীকের পাশাপাশি বিপ্লব দেব, অমিত মালব্য ও লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন সন্তোষ পাঠক। আর গেরুয়া শিবিরে যোগ দিয়েই তিনি বলেন, “এই বছর কংগ্রেসের একা হাঁটা ঠিক হয়নি বলে আমার মনে হয়। এখানে অনেক বেশি সাংসদ, বিধায়ক আছেন। তাই লড়াই ভালো হবে।” কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, “৪০ বছর আছি, কিছু করতে পারিনি। আমি তো ছোট নেতা। মানুষ ভালোভাবে নিচ্ছে না কংগ্রেসকে। এই বছর কংগ্রেসের একা লড়ার সিদ্ধান্ত ঠিক নয়। জায়গায় জায়গায় কর্মী নেই। জোট হলে কর্মী পাওয়া যেত।” বিজেপির টিকিট পেলে তিনি যে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেকথাও জানিয়ে দেন সন্তোষ পাঠক।

Follow Us