
কলকাতা: ১৯২ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। তারপর দ্বিতীয় দফায় ৩২ আসনের নাম ঘোষণা করা হয়। এরপর ফের পনেরো আসনে প্রার্থী দিল বামেরা। তবে এবারও সুজন চক্রবর্তী কিংবা শতরূপ ঘোষের মতো নেতাদের নাম নেই। যদিও, শতরূপ ভোটে লড়তে চান না বলে আগেই জানিয়েছিলেন। অপরদিকে, সুজন চক্রবর্তীকে লোকসভা ভোটের সময় প্রার্থী কারনো হয় দমদমে। তবে তিনি পরাজিত হয়েছিলেন। এবার যদিও, নির্বাচনে লড়ছেন না তিনি। তবে পুরদস্তুর প্রার্থীদের সমর্থনে মাঠে-ময়দানে রয়েছেন।
কোচবিহারের সিতাই (সংরক্ষিত) আসনে লড়াই করবেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী অরুণ কুমার বর্মা। আলিপুরদুয়ার থেকে লড়াই করবেন শ্যামল রায়। চোপড়া থেকে বামফ্রন্ট মনোনিত প্রার্থী হলেন মাকলেশ্বর রহমান। অপরদিকে, ইসলামপুর থেকে এবার প্রার্থী হয়েছেন বাজ়িল আখতার। মুর্শিদাবাদের লালগোলা থেকে লড়বেন বাবলুজমান। এন্টালি থেকে তৃণমূলের সন্দীপন সাহা ও বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের বিপরীতে লড়াই করবেন আবদুর রউফ।
২০২১ সালে শালবনী আসনে প্রার্থী হয়েছিলেন সুশান্ত ঘোষ। আর তপন ঘোষ গড়বেতা থেকেই প্রার্থী হয়েছিলেন।
অপরদিকে, কলকাতা জেলা সিপিআইএমের পরিচিত মুখ আবদুর রউফ। যিনি সমস্ত মিটিং মিছিলে থাকেন। বহু দিনের কর্মী। জেলা সিপিআইএম অফিসে গেলেই তাঁকে পাওয়া যায়। সেই রউফ এন্টালির প্রার্থী।
ফরওয়ার্ড ব্লক ওই আসনের ইতিহাস মনে করিয়ে ওই আসন তাদের ছাড়তে হবে বলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছিল। সেই মতো ওই আসন ফরওয়ার্ড ব্লককেই ছাড়া হল।
এখানে উল্লেখ্য, এর আগে প্রথম দফায় ১৯২ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। পরে আরও ১০ আসনে প্রার্থী ঘোষণা করে CPIML লিবারেশন। দ্বিতীয় দফায় ৩২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এবার পনেরো আসনে প্রার্থী দিল। সব মিলিয়ে ২৪৯ আসনে প্রার্থী দিল বামেরা।
| ক্রমিক নং | সমষ্টি নং ও নাম | দল | প্রার্থীর নাম | লিঙ্গ (পু:/মহি:) | মন্তব্য |
|---|---|---|---|---|---|
| ১ | ৬-শীতলকুচি (তপশিলি জাতি) [cite: 9] | AIFB [cite: 9] | অরুণ কুমার বর্মা [cite: 9] | পুরুষ [cite: 9] | |
| ২ | ১২-আলিপুরদুয়ার [cite: 9] | CPI(M) [cite: 9] | শ্যামল রায় [cite: 9] | পুরুষ [cite: 9] | |
| ৩ | ২৮-চোপড়া [cite: 9] | CPI(M) [cite: 9] | মখলেশ্বর রহমান [cite: 9] | পুরুষ [cite: 9] | |
| ৪ | ২৯-ইসলামপুর [cite: 9] | CPI(M) [cite: 9] | বাজিল আখতার [cite: 9] | পুরুষ [cite: 9] | |
| ৫ | ৬১-লালগোলা [cite: 9] | CPI(M) [cite: 9] | বাবলুজ্জামান [cite: 9] | পুরুষ [cite: 9] | |
| ৬ | ৭৩-হরিহরপাড়া [cite: 9] | CPI(M) [cite: 9] | জমিরুদ্দিন মোল্লা [cite: 9] | পুরুষ [cite: 9] | |
| ৭ | ৯৩-হরিণঘাটা (তপশিলি জাতি) [cite: 9] | CPI(M) [cite: 9] | স্বপন সরকার [cite: 9] | পুরুষ [cite: 9] | |
| ৮ | ১০৫-ভাটপাড়া [cite: 9] | CPI(M) [cite: 9] | আসোনারায়ণ সিং [cite: 9] | পুরুষ [cite: 9] | |
| ৯ | ১৪৪-ফলতা [cite: 9] | CPI(M) [cite: 9] | শম্ভু কুর্মি [cite: 9] | পুরুষ [cite: 9] | |
| ১০ | ১৬৩-এন্টালি [cite: 9] | CPI(M) [cite: 9] | আব্দুর রউফ [cite: 9] | পুরুষ [cite: 9] | |
| ১১ | ১৬৬-শ্যামপুকুর [cite: 9] | AIFB [cite: 9] | ঝুমা দাস [cite: 9] | মহিলা [cite: 9] | |
| ১২ | ১৮০-বাগনান [cite: 9] | CPI(M) [cite: 9] | ভাস্কর রায় [cite: 9] | পুরুষ [cite: 9] | |
| ১৩ | ২৩২-চন্দ্রকোনা (তপশিলি জাতি) [cite: 9] | CPI(M) [cite: 9] | সুপর্ণা দলুই [cite: 9] | মহিলা [cite: 9] | |
| ১৪ | ২৩৩-গড়বেতা [cite: 9] | CPI(M) [cite: 9] | তপন ঘোষ [cite: 9] | পুরুষ [cite: 9] | |
| ১৫ | ২৪৭-শালতোড়া (তপশিলি জাতি) [cite: 9] | CPI(M) [cite: 9] | নন্দলাল বাউরী [cite: 9] | পুরুষ [cite: 9] |