AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyclone Arnab-Train Cancelled: ঘূর্ণিঝড়ের জন্য হাওড়ার এই রুটে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, বেরনোর আগে জেনে নিন কোন কোন ট্রেন চলছে না

Train Cancelled due to Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণব-এর কারণে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, হাওড়া থেকে চারটি ট্রেন বাতিল করা হয়েছে। কোনও ট্রেন ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। আবার কোনও ট্রেন ৫ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

Cyclone Arnab-Train Cancelled: ঘূর্ণিঝড়ের জন্য হাওড়ার এই রুটে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, বেরনোর আগে জেনে নিন কোন কোন ট্রেন চলছে না
ভারতীয় রেলImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 27, 2026 | 9:40 AM
Share

কলকাতা: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব (Cyclone Arnab)। মাত্র ৬ ঘণ্টায় তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ইতিমধ্যেই বাংলায় জারি হয়েছে সতর্কতা। অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফল হলেও প্রভাব পড়বে বাংলাতেও। আজ থেকেই রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে, ঘূর্ণিঝড় অর্ণব-এর কারণে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল (Train Cancelled Due to Arnab) করা হয়েছে। রেল সূত্রে খবর, হাওড়া থেকে চারটি ট্রেন বাতিল করা হয়েছে। কোনও ট্রেন ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। আবার কোনও ট্রেন ৫ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে।

কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮১০৭ রাউরকেলা-জগদলপুর এক্সপ্রেস ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে। অন্যদিকে, ১৮১০৮ জগদলপুর-রাউরকেলা এক্সপ্রেস ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে না।

এছাড়াও, ১৮০০৫ হাওড়া-জগদলপুর এক্সপ্রেস ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। একইভাবে ১৮০০৬ জগদলপুর-হাওড়া এক্সপ্রেস ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে না।

ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়তে পারেন ওই রুটের যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের আপডেট

আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দুপুরের আগেই বিশাখাপত্তনমের দক্ষিণে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় অর্ণব। অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। বিশাখাপত্তনমেও লাল সতর্কতা থাকছে। ল্যান্ডফলের সময় অন্ধ্র উপকূলে ঝড়ের গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটারে। অন্যদিকে, আজ ও আগামিকাল পুরীতে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। গতকাল রাত থেকেই ওড়িশা উপকূলে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?