AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata on Cyclone Remal: ‘প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হবে…’ রেমালের দূরন্ত ঘূর্ণির আগে বিশেষ পরামর্শ মমতার

Mamata Banerjee: মমতা বলেন, 'সন্ধে ৬টার পর থেকে প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে। র‌্যান্ডম একদিন চলবে। ভয় পাবেন না, কিন্তু সাবধানে থাকবেন।' রেমাল ঘূর্ণিঝড়ের মুখে বঙ্গবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানান, কোথাও বিদ্যুৎ সংযোগ চলে গেলে অযথা চিন্তা করার কারণ নেই। পর্যাপ্ত জেনারেটরের ব্যবস্থা করে রাখা হয়েছে বলে জানান তিনি।

Mamata on Cyclone Remal: 'প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হবে...' রেমালের দূরন্ত ঘূর্ণির আগে বিশেষ পরামর্শ মমতার
ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার আগে বিশেষ বার্তা মমতারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 26, 2024 | 5:38 PM
Share

কলকাতা: উপকূলের দিকে দূরন্ত গতিতে ছুটে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণির ল্যান্ডফলের আগে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেউ যাতে অযথা উদ্বিগ্ন না হয়ে পড়েন, রাজ্যবাসীকে সেই কথা বললেন তিনি। মমতা বলেন, ‘সন্ধে ৬টার পর থেকে প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে। র‌্যান্ডম একদিন চলবে। ভয় পাবেন না, কিন্তু সাবধানে থাকবেন।’ রেমাল ঘূর্ণিঝড়ের মুখে বঙ্গবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানান, কোথাও বিদ্যুৎ সংযোগ চলে গেলে অযথা চিন্তা করার কারণ নেই। পর্যাপ্ত জেনারেটরের ব্যবস্থা করে রাখা হয়েছে বলে জানান তিনি।

এদিন লোকসভা ভোটের প্রচারে যাদবপুর লোকসভা কেন্দ্রে গিয়েছিলেন মমতা। সেখানেই সভামঞ্চ থেকে বক্তব্য রাখার সময় রেমাল নিয়ে এই বার্তা দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। তবে, পরিষেবা স্বাভাবিক করার জন্য ন্যূনতম সময় যাতে দেওয়া হয়, সেই ধৈর্য্যটুকু রাজ্যবাসীকে রাখার জন্য বলেন তিনি। সেই সময় যাতে টিভি বা এসি না চালানো হয়, সেই পরামর্শও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিদ্যুতের খুঁটিগুলির কোথায় কী অবস্থা সেদিকেও নজর রাখার জন্য বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে বিশেষ বার্তা দিলেন মমতা।

উপকূলের দিকে রেমাল ধেয়ে আসতেই দক্ষিণ ২৪ পরগনা জেলাবাসীকে আশ্বস্ত করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া আছে বলে আশ্বস্ত করেছেন তিনি। পাশাপাশি এই কঠিন সময়ে তৃণমূল কর্মীরা যাতে সর্বক্ষণ দিন রাত এক করে মানুষের পাশে থাকেন, সেই বার্তাও দিয়েছেন অভিষেক।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট