AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dakshineswar Metro: শরীরের একাংশ ঢুকে আটকে যায় মেট্রোর ইঞ্চিনে! দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ভয়ঙ্কর ঘটনা

Dakshineswar Metro: ঘটনাটি ঘটেছে চাঁদনি চক স্টেশনে বেলা ১২.১২ মিনিট নাগাদ। সে সময়ে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোর সামনে আপ লাইনে ঝাঁপ মারেন এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই ব্যক্তি ইতঃস্তত স্টেশনে ঘুরছিলেন।

Dakshineswar Metro: শরীরের একাংশ ঢুকে আটকে যায় মেট্রোর ইঞ্চিনে! দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ভয়ঙ্কর ঘটনা
মেট্রোয় ঝাঁপImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 06, 2025 | 1:06 PM
Share

কলকাতা: চাঁদনি চক মেট্রো স্টেশনে ফের ঝাঁপ। ব্যাহত মেট্রো পরিষেবা। আপ লাইনে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো।  ডাউনে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা চালু রয়েছে। দিনের ব্যস্ত সময়ে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে নিত্য যাত্রীরা। ক্ষোভ উগরে দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে চাঁদনি চক স্টেশনে বেলা ১২.১২ মিনিট নাগাদ। সে সময়ে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোর সামনে আপ লাইনে ঝাঁপ মারেন এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই ব্যক্তি ইতঃস্তত স্টেশনে ঘুরছিলেন। তাঁকে দেখে অস্বাভাবিক কিছুই মনে হয়নি। মেট্রো স্টেশনে ঢোকা মাত্রই তিনি লাফ মারেন। ইঞ্জিনের নীচে ওই ব্যক্তির শরীরের একাংশ ঢুকে যায়। মেট্রো দাঁড় করিয়ে দেওয়া হয়। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, আপ লাইনে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো।  ডাউনে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা চালু রয়েছে। মাঝ বরাবর স্টেশনগুলোতে মেট্রো চলছে না। যতক্ষণ উদ্ধারকার্য চলবে, ততক্ষণ পরিষেবা ব্যহত থাকবে বলেই মেট্রোর তরফে জানানো হয়েছে।

এখন বিভিন্ন মেট্রো স্টেশনে যাত্রীদের ভিড়। সময়ে কর্মস্থলে পৌঁছতে না পারায় ক্ষোভ উগরে দিচ্ছেন কেউ কেউ। কেউ আবার বিকল্পভাবে যাওয়ার ব্যবস্থা করছেন।

Follow Us
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!