AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata: আবারও জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! ড্রেনেজ সিস্টেম নিয়ে ক্ষোভ

Death due to electrocution: দেখা মাত্রই তাঁকে বাঁচাতে ছুটে যান আরও দু’জন। কিন্তু, তাঁরাও বিদ্যুতের ছোঁয়াচে চলে আসেন। সামান্য আহতও হন। তবে শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি সুমন্তী দেবীকে। পুজোর আবহে শোকের ছায়া গোটা এলাকায়।

Kolkata: আবারও জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! ড্রেনেজ সিস্টেম নিয়ে ক্ষোভ
চাপা উত্তেজনা গোটা এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 27, 2025 | 8:13 PM
Share

সরশুনা: ফের জমা জলে মৃত্যুর ঘটনা। এবার ঘটনাস্থল সরশুনার ক্ষুদিরাম পল্লী। এদিন সকালে নিজের দোকানের শাটার খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন সুমন্তী দেবী (৬২)। এলাকার লোকজন বলছেন জমা জলে দাঁড়িয়ে শাটার খুলছিলেন তিনি। তখনই কোনওভাবে দোকানের দরজা বিদ্যুতের সংস্পর্শে চলে আসে। কিন্তু তা বুঝতে পারেননি সুমন্তী দেবী। আর তা থেকেই বিপত্তি। 

দেখা মাত্রই তাঁকে বাঁচাতে ছুটে যান আরও দু’জন। কিন্তু, তাঁরাও বিদ্যুতের ছোঁয়াচে চলে আসেন। সামান্য আহতও হন। তবে শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি সুমন্তী দেবীকে। পুজোর আবহে শোকের ছায়া গোটা এলাকায়। এদিকে ঘটনার পরেই ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার লোকজন। অবস্থা যা তাতে জমা জলে হাঁটতে গিয়ে রীতিমতো ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলছেন এলাকায় অনেক বাচ্চা রয়েছে। যে কোনও সময় ঘটে যেতে পারে বড়সড় অঘটন। 

এলাকার বাসিন্দারা বলছেন, এলাকায় ঠিকঠাক কোনও ড্রেনেজ সিস্টেম নেই। বর্ষা নামতেই লাগাতার এলাকায় জল জমে যাচ্ছে। কিন্তু কবে এই জল নামবে তার কোনও ঠিক নেই। তাঁদের দাবি, কাউন্সিলরকে বলেও কোনও সুরাহা হচ্ছে না। 

এদিকে মহালয়ার পরেই প্রবল বৃষ্টির সাক্ষী ছিল গোটা কলকাতা। একরাতের বৃষ্টিতে জল থইথই অবস্থা হয়েছিল গোটা শহরের। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল কমপক্ষে ৯ জনের। জল সরাতেও পরবর্তীতে শহর সংলগ্ন এলাকায় মৃত্যুর ছবি সামনে এসেছিল। 

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে