AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: ভোটের রেজাল্টের পর বাড়িতে বসে গিয়েছিলেন বিজেপি কর্মীরা, আরজি কর কাণ্ডই জাগিয়ে তুলেছে, স্বীকার করলেন দিলীপ

Dilip Ghosh: দিলীপ ঘোষ বলেন, "নির্বাচনের পর আমাদের মনোবল একটু ডাউন হয়েছিল, যেহেতু আমরা জিততে পারিনি। কর্মীরা অনেকেই বাড়িতে বসেছিল। কিন্তু এই ঘটনায় কর্মীরাও জেগে উঠেছেন। চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নিয়েছেন, অপরাধীদের শাস্তি পেতেই হবে।"

Dilip Ghosh: ভোটের রেজাল্টের পর বাড়িতে বসে গিয়েছিলেন বিজেপি কর্মীরা, আরজি কর কাণ্ডই জাগিয়ে তুলেছে, স্বীকার করলেন দিলীপ
দিলীপ ঘোষImage Credit: TV9 Bangla
| Updated on: Aug 22, 2024 | 4:23 PM
Share

কলকাতা: নির্বাচনের পর কিছুটা মনোবল ভেঙে গিয়েছিল কর্মীদের, তিলোত্তমা পর্বই আবার জাগিয়ে তুলেছে তাঁদের।  বিজেপির স্বাস্থ্যভবন অভিযান ঘিরে যখন তুলকালামকাণ্ড, তখন মিছিলের সামনের সারিতে থেকে এ কথা বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির স্বাস্থ্যভবন অভিযান ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের একের পর এক ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকেন শুভেন্দু, দিলীপ, সুকান্ত, অগ্নিমিত্রা, শমীক, রুদ্রনীলরা। লোকসভা নির্বাচনের ফলাফলের পর সেভাবে খুব একটা ময়দানে দেখতে পাওয়া যায়নি। তিলোত্তমাকাণ্ডে কার্যত সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। দিলীপ ঘোষ বলেন, “নির্বাচনের পর আমাদের মনোবল একটু ডাউন হয়েছিল, যেহেতু আমরা জিততে পারিনি। কর্মীরা অনেকেই বাড়িতে বসেছিল। কিন্তু এই ঘটনায় কর্মীরাও জেগে উঠেছেন। চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নিয়েছেন, অপরাধীদের শাস্তি পেতেই হবে।”

পুলিশের ভূমিকা নিয়েও মুখ খোলেন দিলীপ। তিনি বলেন, “পুলিশ আর কী করবে, নিরুপায় পুলিশ। করলেও মুশকিল, না করলেও মুশকিল। মানুষ এখন পুলিশের বিরুদ্ধে চলে যাচ্ছে। পুলিশ চাকরি করে। এই যে দুরাচারী সরকার, পুলিশকে তো তার হয়ে কাজ করতেই হবে। উপায় নেই। তাই ভাঙা মন নিয়ে তাঁরাও কাজ করছেন।”

আরজি কর কাণ্ডের প্রতিবাদে কার্যত বাংলার গণঅভ্যুত্থানের তৈরি হয়েছে। পথে নেমেছে সর্বস্তরের মানুষেরা। কিন্তু এতদিনে অন্য কোনও রাজনৈতিক দলকে দলীয় পতাকা হাতে সে অর্থে পথে নামতে দেখা যায়নি। এবার পথে নামল বিজেপি।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়