AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: লন্ডন-সিঙ্গাপুর থেকে ফোন আসছে দিলীপ ঘোষের কাছে, বিশাল সম্ভাবনার কথা বললেন মন্ত্রী

West Bengal Minister Dilip Ghosh: ইতিমধ্যেই রাজ্যে ৬৫০ কোটি টাকার বিনিয়োগ করছে আমুল। এমন আরও অনেক বিনিয়োগ আসবে বলে আশ্বস্ত করেছেন দিলীপ ঘোষ। তিনি জানান, সম্প্রতি 'হরিনঘাটা' পরিদর্শন করতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে দেখেছেন, সরকারি গেস্ট হাউসে এসপি অফিস তৈরি হয়েছে।

Dilip Ghosh: লন্ডন-সিঙ্গাপুর থেকে ফোন আসছে দিলীপ ঘোষের কাছে, বিশাল সম্ভাবনার কথা বললেন মন্ত্রী
দিলীপ ঘোষImage Credit: PTI
| Edited By: | Updated on: May 29, 2026 | 9:34 AM
Share

কলকাতা: দীর্ঘদিন ধরে সংগঠন চালানো দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবার মন্ত্রীর ভূমিকায়। বিজেপি সরকার গঠনের পর পঞ্চায়েত ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েছেন তিনি। তারপর থেকেই তাঁর কাছে বিদেশ থেকে একাধিক ফোন আসছে। শুক্রবার সকালে ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন তিনি।

রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানান, মূলত পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চেয়ে অনেকে যোগাযোগ করছেন তাঁর সঙ্গে। তাঁর কথায়, তৃণমূল আমলে এই বিনিয়োগকারীরা পালিয়ে গিয়েছি। দিলীপ ঘোষ বলেন, “আমার কাছে দুবাই, লন্ডন, সিঙ্গাপুর থেকে ফোন আসছে। দিল্লি, মুম্বই থেকেও অনেকে ফোন করছে। আমি তাঁদের বলেছি, আমরা সরকারটা একটু ঠিক করে নিই। আপনাদের কাজের জন্য অনুকূলতা তৈরি করি। যাতে এখানে এসে আর কোনও ধাক্কা খেতে না হয়, এমন প্রশাসনিক ব্যবস্থা তৈরি করি, তারপর আপনারা আসবেন।” দিলীপ ঘোষ জানালেন, রাজ্যে বিশাল সম্ভাবনা আছে।

ইতিমধ্যেই রাজ্যে ৬৫০ কোটি টাকার বিনিয়োগ করছে আমুল। এমন আরও অনেক বিনিয়োগ আসবে বলে আশ্বস্ত করেছেন দিলীপ ঘোষ। তিনি জানান, সম্প্রতি ‘হরিনঘাটা’ পরিদর্শন করতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে দেখেছেন, সরকারি গেস্ট হাউসে এসপি অফিস তৈরি হয়েছে। ‘হরিনঘাটা’য় চূড়ান্ত অব্যবস্থা রয়েছে বলে দাবি দিলীপ ঘোষের। তাঁর আরও অভিযোগ, ‘মাদার ডেয়ারি’ আগে ৬ লক্ষ লিটার দুধ উৎপাদন করত, এখন ৩০ হাজার লিটার দুধ উৎপাদন করছে। তাঁর দাবি, লুঠ করার জন্য বিভিন্ন সংস্থাকে ২-৩টে ভাগ করা হয়েছে। মন্ত্রীরা লুঠের রাজত্ব করেছে বলেও দাবি করেন তিনি।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত