Dilip Ghosh on June Malia: ‘একজন ফুটফুটে এমপি…ডান্স দেখিয়ে চলে গিয়েছেন’, নাম না করে জুনকে আক্রমণ দিলীপ
Dilip Ghosh: খড়গপুর শহরের ৬নং ওয়ার্ডের ভবানীপুরে ভোট প্রচারে গিয়ে জুনের নাম না করেই দিলীপ বলেন, "এখন আরও একজন ফুটফুটে, ফর্সা এমপি হয়েছে। তাকে দেখছেন আপনারা? সেদিন (প্রদীপ সরকারের মনোনয়নের দিন) এসেছিলেন, ডান্স দেখিয়ে চলে গেছেন। স্ট্রিট ডান্স হয়েছে, নমিনেশনের দিন। দু'জনে মিলে নেচেছেন। প্রাক্তন এমএলএ, বর্তমান এমপি।"

মেদিনীপুর: নির্বাচনের আগে ফের একবার বেলাগাম দিলীপ ঘোষ। এবার আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ জুন মালিয়াকে। যদিও, নাম করে আক্রমণ করেছেন তিনি।তে গিয়ে সব সীমা ছাড়ালেন তিনি। বললেন,”ফুটফুটে ফর্সা এমপি…ডান্স দেখিয়ে চলে গিয়েছেন।”
খড়গপুর শহরের ৬নং ওয়ার্ডের ভবানীপুরে ভোট প্রচারে গিয়ে জুনের নাম না করেই দিলীপ বলেন, “এখন আরও একজন ফুটফুটে, ফর্সা এমপি হয়েছে। তাকে দেখছেন আপনারা? সেদিন (প্রদীপ সরকারের মনোনয়নের দিন) এসেছিলেন, ডান্স দেখিয়ে চলে গেছেন। স্ট্রিট ডান্স হয়েছে, নমিনেশনের দিন। দু’জনে মিলে নেচেছেন। প্রাক্তন এমএলএ, বর্তমান এমপি। ডান্স দেখুন ফ্রিতে। বেশ! আর কিছু চাইবেন না।” একজন মহিলা সাংসদকে উদ্দেশ্য করে, দিলীপের এই ধরনের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। দিলীপ বলেন, “একজন বড় নেত্রী আছেন, সবাইকে গালিগালাজ করেন। রাত বারোটা একটার সময় দাঁড়িয়ে কোনও ভদ্রলোক আর ভদ্রমহিলা একসঙ্গে চা খান। কোনও মহিলা বাড়ির বাইরে থাকেন? আর এখানে একজন এমপি হয়েছেন। টুকটুকে ফর্সা এমপি হয়েছেন। সেদিন এসেছেন আর ডান্স দেখিয়ে চলে গেছেন। তাঁকে আর দেখেছেন?”
পাল্টা দিলীপ ঘোষকে পাগল বলে কটাক্ষ করেন খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। প্রদীপ সরকারের বক্তব্য যিনি মহিলাদেরকে সম্মান দিতে পারেন না তিনি কী করে নেতা হবেন? কোন মহিলায় সুরক্ষিত নয় দিলীপ ঘোষের কাছে । প্রদীপ বলেন, “উনি খড়গপুরের জন্য কী করেছেন? এখনও বিদ্যুত দিতে পেরেছেন এখানে? পরে জুন মালিয়া কী করেছেন তার হিসাব নিতে।”
