AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: হঠাৎ কেন দরকার পড়ল, কী বলছেন দিলীপ? তৃণমূল বলছে, ‘আইসিইউ-র ডাক্তার!’

Bengal BJP: রাজনীতিতে যে এতদিন ধরেও সমান সক্রিয় থেকেছেন, সে কথাই বলেন তিনি। বলেন, "১০ বছর ধরে একই ছন্দে আছি। সবসময় যে সভা করতে হবে তা নয়। আমি সকাল থেকে রাত অবধি সক্রিয় থাকি। দলের কর্মীদের সঙ্গে কথা বলি।" যদি দল বলে ভোটে লড়তে লড়ব।

Dilip Ghosh: হঠাৎ কেন দরকার পড়ল, কী বলছেন দিলীপ? তৃণমূল বলছে, 'আইসিইউ-র ডাক্তার!'
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 01, 2026 | 2:27 PM
Share

কলকাতা: এ রাজ্যে বিজেপির উত্থানের পিছনে দিলীপ ঘোষের ভূমিকার কথা আজও বলে থাকেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমীকরণ বদলেছে। নতুন নেতাদের উপস্থিতি বেড়েছে। দূরে গিয়েছেন দিলীপ। এমনকী বৈঠকে একটা চেয়ারও দেওয়া হয়নি বলে একসময় আক্ষেপ করেছিলেন তিনি। সেই দিলীপকে বুধবার দুপুরে দেখা গেল অমিত শাহের বৈঠকে। আর বৃহস্পতিবার সকালে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গেলেন তিনি। কেন হঠাৎ সক্রিয়তা?

TV9 বাংলার মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বললেন, “ভোট আসছে সবাইকে কাজে লাগাতে হবে। এতদিন কাজ ছিল না। এবার কাজে নামতে হবে। বড় নেতারা সব ঠিক করবেন।” এতদিন কেন দিলীপ ঘোষকে কাজে লাগল না? এই প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ বলেন, “আগে আমরা মাত্র কয়েকজন নেতা ছিলাম। পাঁচ বছরে অনেকে এমএলএ-এমপি হয়েছেন, অন্য দল থেকে আসা নেতারা দায়িত্ব পেয়েছেন। সবাইকে কাজ ভাগ করে দেওয়া হয়েছিল।”

তবে কোনও দায়িত্ব এখনও পর্যন্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন দিলীপ। রাজনীতিতে যে এতদিন ধরেও সমান সক্রিয় থেকেছেন, সে কথাই বলেন তিনি। বলেন, “১০ বছর ধরে একই ছন্দে আছি। সবসময় যে সভা করতে হবে তা নয়। আমি সকাল থেকে রাত অবধি সক্রিয় থাকি। দলের কর্মীদের সঙ্গে কথা বলি।” যদি দল বলে ভোটে লড়তে লড়ব।

তৃণমূল মনে করছে, দিলীপের সক্রিয়তাতেও আইসিইউ থেকে বেরবে না বিজেপি। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, একট দল মুমুর্ষু অবস্থায় আছে। আইসিইউ-তে ঢুকে গিয়েছে। বিশেষ ডাক্তারের প্রয়োজন। তাই দিলীপকে আনা হচ্ছে। কিন্তু তিনি কী করে পারবেন? তাঁর তো কোনও পোস্ট নেই। শমীক ভট্টাচার্যের হাতেও ঢাল নেই তরোয়াল নেই। বিজেপির কোনও গঠন নেই বলেই দাবি করেছেন তিনি।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!