AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Zohran Mamdani: সাবওয়ে স্টেশনে কোরানে হাত রেখে শপথ, নিউ ইয়র্কের ইতিহাস লিখতে বসলেন জ়োহরান

Zohran Mamdani Takes Oath: মামদানির শপথ গ্রহণের মাধ্যমেই আমেরিকায় নতুন এক অধ্যায়ের সূচনা হচ্ছে। বর্তমানে আমেরিকার সবথেকে নজরে থাকা রাজনীতিবিদ। মামদানি ও তাঁর স্ত্রী রমা দুয়াজি এবার এক বেডরুমের ফ্ল্যাট ছেড়ে ম্যানহ্যাটনে মেয়রের বাসভবনে যাবেন।

Zohran Mamdani: সাবওয়ে স্টেশনে কোরানে হাত রেখে শপথ, নিউ ইয়র্কের ইতিহাস লিখতে বসলেন জ়োহরান
জ়োহরান মামদানি।Image Credit: PTI
| Updated on: Jan 01, 2026 | 1:58 PM
Share

নিউ ইয়র্ক: নতুন বছরে মার্কিন দুনিয়ায় ইতিহাস। নিউ ইয়র্ক শহরের নতুন মেয়র হিসাবে শপথ নিলেন জ়োহরান মামদানি। সবথেকে কম বয়সী মেয়র তিনি। আবার ভারতীয় বংশোদ্ভূত প্রথম মেয়রও বটে। ভোটে জিতে যেমন সবাইকে চমকে দিয়েছিলেন, তেমনই শপথ গ্রহণের অনুষ্ঠানেও চমক রাখলেন। ম্যানহ্যাটনের একটি বন্ধ হয়ে যাওয়া সাবওয়ে স্টেশনে শপথ নিলেন। কোরানে হাত রেখে শপথ নিলেন।

ওল্ড সিটি হল স্টেশনে দাঁড়িয়ে জ়োহরান মামদানি শপথ নেন।  শপথ নেওয়ার পর ৩৪ বছরের মামদানি বলেন, “এটা সত্যি আজীবনের এক সম্মান ও বিশেষ সুবিধা”। আজ ফের স্থানীয় সময়ে দুপুর ১টা নাগাদ ফের শপথ নেবেন মামদানি। তখন তাঁকে শপথ গ্রহণ করাবেন মার্কিন সেনাটর বার্নি স্যান্ডার।

মামদানির শপথ গ্রহণের মাধ্যমেই আমেরিকায় নতুন এক অধ্যায়ের সূচনা হচ্ছে। বর্তমানে আমেরিকার সবথেকে নজরে থাকা রাজনীতিবিদ। মামদানি ও তাঁর স্ত্রী রমা দুয়াজি এবার এক বেডরুমের ফ্ল্যাট ছেড়ে ম্যানহ্যাটনে মেয়রের বাসভবনে যাবেন।

১৯৯১ সালের ১৮ অক্টোবর উগান্ডার কাম্পালাতে জন্মগ্রহণ করেন জ়োহরান মামদানি। তাঁর মা ভারতের বিখ্যাত পরিচালক মীরা নায়ার। বাবা উগান্ডার স্কলার মাহমুদ মামদানি। ছোট বয়সটা নানা দেশে ঘুরেই কেটেছে জ়োহরানের। উগান্ডা থেকে দক্ষিণ আফ্রিকায় যান মামদানি। এরপরে নিউ ইয়র্কের ব্যাঙ্ক স্ট্রিট স্কুল ফর চিলড্রেন এবং পরে ব্রঙ্কস হাইস্কুল অব সায়েন্স থেকে পড়াশোনা করেন। ২০১৪ সালে বোডইন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে স্নাতক হন। সেখানেই তিনি প্যালেস্তাইনের জন্য স্টুডেন্টস ফর জাস্টিস গঠন করেন। 

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!