AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: ‘JNU-তে আমরা দেখিয়ে দিয়েছি…’, এবার যাদবপুরকে ঠান্ডা করার দাওয়াই দিলীপের

Dilip Ghosh: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ইন্দ্রানুজ রায়ের জখম হওয়ার অভিযোগের প্রেক্ষিতে তপ্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আর তার আঁচ ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়।

Dilip Ghosh: 'JNU-তে আমরা দেখিয়ে দিয়েছি...', এবার যাদবপুরকে ঠান্ডা করার দাওয়াই দিলীপের
যাদবপুরকে ঠান্ডা করার দাওয়াই দিলীপের!Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 09, 2025 | 8:04 PM
Share

কলকাতা: যাদবপুরকাণ্ডে ফের সুর চড়িয়ে হুঙ্কার বিজেপি নেতা দিলীপ ঘোষের। সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার যাদবপুর ঠান্ডা করার দাওয়াই দিচ্ছেন দিলীপ। তাঁর মন্তব্য, দেশবিরোধীদের কীভাবে ঠান্ডা করতে হয়, JNU-তে দেখিয়ে দেওয়া হয়েছে। যাদবপুর ক্যাম্পাস চিরদিনই মাওবাদীদের আখড়া বলেও তোপ দেগেছেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, “তৃণমূলের লোকেরা ডায়লগ দেয় শুধু। আজ পর্যন্ত পশ্চিমবাংলার কোথায় গন্ডগোলটা থামাতে পেরেছে ওরা? সন্দেশখালি থেকে আরম্ভ করে বগটুই, এত বড় বড় ঘটনা ঘটল, রোজ রেপ মার্ডার হচ্ছে, এরা ডায়লগবাজ খালি। হিম্মত থাকলে ঢোকাও পুলিশ ওখানে।” এরপরই তিনি বলেন, “JNU-তে আমরা দেখিয়ে দিয়েছি, যাদবপুর কীভাবে ঠান্ডা করতে হয়। যাদবপুর তো চিরদিনই মাওবাদীদের আখড়া। ক্যাম্পাসের ভিতরে কোনও রাজনৈতিক অস্তিত্ব নেই। কিছু পুরনো লোক রয়েছেন, যারা তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আর যারা নতুন ছেলেমেয়েরা যায়, তাদের ওখানে মাথা খাওয়া হয়। দিল্লিতে ওরকম চলেছিল, আজ হিম্মত নেই কিছু করার।”

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ইন্দ্রানুজ রায়ের জখম হওয়ার অভিযোগের প্রেক্ষিতে তপ্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আর তার আঁচ ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। এর আগেও প্রাক্তন বিজেপি সাংসদ এই প্রেক্ষিতেই যাদবপুর সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, “কীভাবে আমরা সার্জিকাল স্ট্রাইক করেছিলাম, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে আপনারা দেখেছেন।” এবার দিলেন ঠান্ডা করে দেওয়ার দাওয়াই।

এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য বলেন, “দিলীপ ঘোষ JNU-এর সর্বশেষ ভোটের রেজাল্টটা জানেন না। এত কিছু… ঐশীদের মাথা ফাটানোর পরও JNUতে যে ভোট হয়েছিল, সেখানে ABVP গোহারা হেরেছিল, বামপন্থীরা হইহই করে জিতেছিল। এর আগেও দিলীপ ঘোষ যাদবপুর সম্পর্কে বলেছিলেন ঠ্যাং ভেঙে দেব, তখন তিনি খড়্গপুরের সাংসদ ছিলেন। যাদবপুরের ঠ্যাং তো ভাঙতে পারলেন না, আরও বর্ধমানে গিয়ে হেরে গেলেন।”

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য