AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railway: তৃণমূলের উদাসীনতা, জমি না পাওয়াতেই এতদিন বড় লক্ষ্যপূরণ অধরা পূর্ব রেলের

Indian Railway Update: অন্যদিকে রেল লাইনের তলা দিয়ে রাস্তা তৈরি করা অথবা রোড ওভারব্রিজ তৈরির জন্য মন্ত্রকের অনুমোদিত টাকা হাতে এসেও পূর্ব রেল তা ব্যবহার করতে পারেনি। রেল নিজের জমিতে যেখানেই সম্ভব হয়েছে, সেখানেই হয় লাইনের তলা দিয়ে সাবওয়ে তৈরি করেছে অথবা রেললাইনের উপর দিয়ে গাড়ি চলাচলের রাস্তা তৈরি করেছে।

Indian Railway: তৃণমূলের উদাসীনতা, জমি না পাওয়াতেই এতদিন বড় লক্ষ্যপূরণ অধরা পূর্ব রেলের
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 17, 2026 | 2:38 PM
Share

কলকাতা: নিজের জমিতে প্রায় ৮০০টি দ্রুত রোড আন্ডারপাস বা রোড ওভারব্রিজ, কিন্তু রাজ্যের তরফে জমি না পাওয়ায় লক্ষ্যপূরণ অধরা পূর্ব রেলের। তাতেই ফের সামনে আগের তৃণমূল সরকারের উদাসীনতা। জমি কতটা প্রয়োজন তা বারবার রেল দুর্ঘটনাই প্রমাণ করে দেয়। রেল মন্ত্রক একাধিক রেল গেটকে তুলে সেখানে সাবওয়ে বা রেল লাইনের তলা দিয়ে রাস্তা তৈরি করেছে। দেশের বিভিন্ন জায়গায় দুর্ঘটনা এড়াতে এভাবেই লাইনের তলা দিয়ে রাস্তা তৈরি হয়েছে। অভিযোগ, পূর্ব রেল নিজের চারটি ডিভিশনের অধীনে অনেক জায়গাতেই জমি চেয়েও পায়নি বিগত তৃণমূল আমলে। কাজ গিয়েছে আটকে। লাইন পারাপারে ঝুঁকি বেড়ে গিয়েছে হাজার গুণ।

অন্যদিকে রেল লাইনের তলা দিয়ে রাস্তা তৈরি করা অথবা রোড ওভারব্রিজ তৈরির জন্য মন্ত্রকের অনুমোদিত টাকা হাতে এসেও পূর্ব রেল তা ব্যবহার করতে পারেনি। রেল নিজের জমিতে যেখানেই সম্ভব হয়েছে, সেখানেই হয় লাইনের তলা দিয়ে সাবওয়ে তৈরি করেছে অথবা রেললাইনের উপর দিয়ে গাড়ি চলাচলের রাস্তা তৈরি করেছে। হিসেব বলছে লক্ষ্যমাত্রা অনেক থাকলেও জমির অভাবে তার ৫০ শতাংশ পূরণ হয়নি। তবে বেশ কিছু ডিভিশনে কাজ হয়েছে। 

১) শিয়ালদহ ডিভিশন – ১১৯টি রেললাইনের তলা দিয়ে রাস্তা এবং ৩৭টি রোডওভার ব্রিজ নির্মাণ হয়েছে।  

২) মালদহ ডিভিশন – ১১২টি রেললাইনের তলা দিয়ে রাস্তা এবং ৫০টি রোডওভার ব্রিজ তৈরি করেছে।

৩) আসানসোল ডিভিশন – ১০৪টি রেললাইনের তলা দিয়ে রাস্তা এবং ৬৭টি রোড ওভার ব্রিজ স্থাপন করেছে।

৪) হাওড়া ডিভিশন – ২৪৪টি রেল লাইনের নিচ থেকে রাস্তা বা আন্ডারপাস এবং ৫৩টি রোড ওভারব্রিজ তৈরি করা হয়েছে।

পূর্ব রেল সূত্রে খবর, মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার একাংশ জমি জটে সবথেকে বেশি জর্জরিত রেলের কাজগুলি। লাইন পারাপারের সংখ্যা এতটাই বেশি যে, দুর্ঘটনা এইসব জেলায় ঘটতেই থাকে। এখন দেখার পরিস্থিতির কত দ্রুত বদল হয়। 

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!