ECI NET app India: নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য! এবার নতুন অ্যাপ আনল কমিশন
ECI NET app EC: কোনও কারণে প্রিসাইডিং অফিসার যদি নির্দিষ্ট সময়ে দুই ঘণ্টার আপডেট দিতে ভুলে যান, তবে অ্যাপটিতে তৎক্ষণাৎ অ্যালার্ম বাজবে। একই সঙ্গে, ভোটকেন্দ্রে থাকা এআই ক্যামেরাও সেই তথ্য নির্বাচন কমিশনের সদর দফতরে পাঠিয়ে দেবে।

নিজস্ব প্রতিবেদন: এবারের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আনতে নির্বাচন কমিশন অভিনব পদক্ষেপ করেছে। চলতি বছর থেকে চালু করা হয়েছে ‘ইসিআই নেট’ (ECI NET), একটি বিশেষ অ্যাপ। নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্যের জন্যই এই নতুন প্রযুক্তির ব্যবহার।
অ্যাপটির কার্যকারিতা:
-
তথ্য আপডেট: ভোটের দিন প্রতি দুই ঘণ্টা অন্তর কত শতাংশ ভোট পড়ল, সেই সংক্রান্ত সমস্ত আপডেট সরাসরি এই অ্যাপের মাধ্যমেই নির্বাচন কমিশনকে জানাতে হবে।
-
এসএমএস-এর বিলুপ্তি: আগে ভোটের আপডেট পাঠানোর জন্য যে এসএমএস ব্যবস্থা ছিল, তা এবার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে শুধুমাত্র এই অ্যাপের মাধ্যমেই সমস্ত তথ্য দেওয়া হবে।
-
সম্পূর্ণ নজরদারি: মক পোলিং থেকে শুরু করে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত—প্রতিটি মুহূর্তের আপডেট এই অ্যাপের মাধ্যমে নজরদারি করা হবে।
-
নিরাপত্তা ও সতর্কতা: কোনও কারণে প্রিসাইডিং অফিসার যদি নির্দিষ্ট সময়ে দুই ঘণ্টার আপডেট দিতে ভুলে যান, তবে অ্যাপটিতে তৎক্ষণাৎ অ্যালার্ম বাজবে। একই সঙ্গে, ভোটকেন্দ্রে থাকা এআই ক্যামেরাও সেই তথ্য নির্বাচন কমিশনের সদর দফতরে পাঠিয়ে দেবে।
এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করতে কমিশনের তরফ থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে। যা গত নির্বাচনে হয়নি। তার মধ্যে যেমন ভোটের দিনগুলোর মধ্যে বাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা। যদিও সেই বিষয়টিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে।
