AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission: সব জেলাশাসক ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বড় বৈঠকে কমিশন, কোন কোন বিষয়ে আলোচনা?

EC Meeting: ২৮ তারিখের মধ্যেই যাতে এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে যায়, আর যাতে কোনওভাবেই বিলম্ব না হয় সে বিষয়েও বৈঠকে আলোচনা হবে বলে কমিশন সূত্রে খবর। বিধানসভা ভোটকে মাথায় রেখে বুথ পুনর্বিন্যাস নিয়েও আলোচনা হবে বলে জানা যাচ্ছে। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে জেলা ভিত্তিক ভোট প্রস্তুতি নিয়ে রিপোর্টও নেওয়া হতে পারে এই বৈঠকে।

Election Commission: সব জেলাশাসক ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বড় বৈঠকে কমিশন, কোন কোন বিষয়ে আলোচনা?
নির্বাচন কমিশন Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 12, 2026 | 5:40 PM
Share

কলকাতা: পিছিয়ে গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। কয়েকদিন আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আগে ১৪ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের কথা থাকলেও তা এখন পিছিয়ে গিয়ে হয়ে গিয়েছে ২৮ ফেব্রুয়ারি। অন্যদিকে সূত্রের খবর, ২ মার্চ বাংলায় হয়ে যেতে পারে ভোট ঘোষণা। তিন দফায় হতে পারে ভোট। এ নিয়ে জল্পনার মধ্যেই রাজ্যে এসআইআর ও বিধানসভা ভোট প্রস্তুতি নিয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন। 

শুক্রবার সকাল ১১টা থেকে রাজ্যের সব জেলাশাসক ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নিয়ে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। ভার্চুয়ালি এই বৈঠক হবে বলে কমিশন সূত্রে খবর। এসআইআর সংক্রান্ত তথ্য আপলোডের ক্ষেত্রে একাধিক ভুল ধরা পড়ছে, কিছু ক্ষেত্রে ERO দের গাফিলতিও উঠে আসছে বলে খবর। তা নিয়ে চাপানউতোরও চলছে। এ সব কথাই এই শেষবেলার বৈঠকে উঠতে আসতে পারে বলে খবর।

অন্যদিকে ২৮ তারিখের মধ্যেই যাতে এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে যায়, আর যাতে কোনওভাবেই বিলম্ব না হয় সে বিষয়েও বৈঠকে আলোচনা হবে বলে কমিশন সূত্রে খবর। বিধানসভা ভোটকে মাথায় রেখে বুথ পুনর্বিন্যাস নিয়েও আলোচনা হবে বলে জানা যাচ্ছে। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে জেলা ভিত্তিক ভোট প্রস্তুতি নিয়ে রিপোর্টও নেওয়া হতে পারে এই বৈঠকে। এখন দেখার এই উচ্চ পর্যায়ের বৈঠকে কী নির্দেশ দেয় নির্বাচন কমিশন। একইসঙ্গে আসন্ন ভোটের জন্য বিষয়ের উপর আলোকপাত করা হতে পারে সেদিকেও নজর প্রশসানিক মহলের। 

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা