AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Laketown Fire: শহরে ফের আগুন, এবার লেকটাউনে

Laketown Fire: ওই বহুতলের দোতলায় একটি স্টুডিয়ো ছিল। সেখানেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। 

Laketown Fire: শহরে ফের আগুন, এবার লেকটাউনে
লেকটাউনে আগুনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 01, 2025 | 3:56 PM
Share

কলকাতা: শহরে ফের অগ্নিকাণ্ড! লেকটাউন দক্ষিণদাঁড়িতে বহুতলে আগুন। জানা যাচ্ছে, ওই বহুতলের দোতলায় একটি স্টুডিয়ো ছিল। সেখানেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়। আপাতত ওই বিল্ডিং থেকে সকলকে বার করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, দুপুরে বিল্ডিংয়ের নীচে থাকা লোকজন স্টুডিয়োর ঘর থেকে ধোঁয়া বের হতে থাকেন। স্থানীয় ব্যবসায়ীরাই খবর দেন দমকলে।

শহরে বারবার আগুন লাগার ঘটনায় এমনিতেই উদ্বিগ্ন প্রশাসন। দিঘা থেকে ফিরে সরাসরি মেছুয়ায় যান তিনি। সেখানে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীদের সতর্ক করেন মমতা। মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার পর তৎপর মমতা। সারপ্রাইজ ভিজিটে যান পার্কস্ট্রিটের ম্যাগমা বিল্ডিংয়ে। সেখানে ২৪ টা গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল। অত্যন্ত ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। পরে বৈঠকে বসেন প্রশাসনিক আধিকারিকরা। ৬টি রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেয় প্রশাসন।

ইতিমধ্যেই মেছুয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে হোটেল মালিক ও ম্যানেজারকে। হোটেল মালিকের নাম চাওলা। প্রথমে গ্রেফতার করা হয়, হোটেলের ম্যানেজারকে, তখন মালিক পলাতক ছিলেন। পরে ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় মালিককে। অনিচ্ছাকৃত খুনের ধারাতে মামলা রুজু হয়েছে তাঁদের বিরুদ্ধে।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত