AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad on Sovan: ‘নিজের প্রেমের জন্য পুরসভার দায়িত্ব ছেড়ে পালিয়ে যাইনি’, এবার শোভনকে আক্রমণ ফিরহাদের

Firhad Attacks Sovan Chatterjee: শোভনের প্রশ্নের জবাবে ফিরহাদ জানান, তিনি কোথাও পালিয়ে যাননি। পাল্টা আক্রমণ, নিজের প্রেমের জন্য ফিরহাদ পুরসভার দায়িত্ব ছেড়ে পালিয়ে যায়নি। যে পুরসভার দায়িত্ব ছেড়ে চলে যায়, তার মুখে এত কথা মানায় না। তাঁর প্রশ্ন, যে নিজের পরিবারের হতে পারল না, সে আবার অন্যের ব্যাপারে কথা বলে কী করে? 

Firhad on Sovan: 'নিজের প্রেমের জন্য পুরসভার দায়িত্ব ছেড়ে পালিয়ে যাইনি', এবার শোভনকে আক্রমণ ফিরহাদের
ফিরহাদ হাকিম ও শোভন চট্টোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 31, 2026 | 7:33 PM
Share

কলকাতা: রাজ্যে পালাবদলের পর মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ফিরহাদ হাকিম( Firhad Hakim)। কেন রাজ্যপাঠ ছেড়ে চলে গেলেন ফিরহাদ? কেন পালিয়ে গেলেন?  টিভি৯ বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই প্রশ্ন তুলেই প্রাক্তন মেয়রকে নিশানা করেছিলেন আরেক প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। এবার তার কড়া জবাব দিলেন ফিরহাদ হাকিমও। শোভন চট্টোপাধ্যায়কে ভাঁড় বলেও কটাক্ষ করলেন।

কী বললেন ফিরহাদ?

শোভনের প্রশ্নের জবাবে ফিরহাদ জানান, তিনি কোথাও পালিয়ে যাননি। পাল্টা আক্রমণ, নিজের প্রেমের জন্য ফিরহাদ পুরসভার দায়িত্ব ছেড়ে পালিয়ে যায়নি। যে পুরসভার দায়িত্ব ছেড়ে চলে যায়, তার মুখে এত কথা মানায় না। তাঁর প্রশ্ন, যে নিজের পরিবারের হতে পারল না, সে আবার অন্যের ব্যাপারে কথা বলে কী করে?

‘নিজের পরিবারেরই হতে পারেনি’

ফিরহাদ বলেন, “ফিরহাদ হাকিম পালিয়ে যায়নি। আমাকে কাজ করতে দেওয়া হচ্ছিল না। সম্মানহানি হচ্ছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করে ইস্তফা দিয়েছি। আর কেন ছাড়ছি তা সাংবাদিক বৈঠক করেও জানিয়েছি। সুতরাং আমি যখন দরকার হয় বিজেপি করব, যখন দরকার হয় তৃণমূল করব তা আমি করি না। আমি তৃণমূলে আছি ও থাকব। আর শোভন চট্টোপাধ্য়ায়ের মতো মানুষের জবাব দেওয়া, যে নিজের পরিবারেরই হতে পারেনি, সে আবার মানুষের সঙ্গে কোথা থেকে থাকবে?”

শোভনকে ভাঁড় বলেও আক্রমণ করেন ফিরহাদ। বলেন, “আমি ঠুটো জগন্নাথ হয়ে কাজ করতে পারব না। কেন ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, তা প্রত্যেকেই জানেন। আসলে একটা ভাঁড়, ভাঁড়ের মতই কথা বলেন।”

Follow Us