AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Joining:উত্তরবঙ্গে তৃণমূলের শক্তিক্ষয়, BJP-তে যোগ দিলেন প্রাক্তন দাপুটে তৃণমূল নেতা

তবে অর্ঘ্য ও বংশী বদনের যোগদানে উত্তরবঙ্গে তৃণমূলের শক্তি খানিক দুর্বল হল বলেই মনে করছে রাজনৈতিক মহল। অর্ঘ্য ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন তিনি। তাঁর বাবা অমর রায় প্রধান লোকসভার সদস্য ও বিধায়ক ছিলেন

BJP Joining:উত্তরবঙ্গে তৃণমূলের শক্তিক্ষয়, BJP-তে যোগ দিলেন প্রাক্তন দাপুটে তৃণমূল নেতা
বিজেপিতে যোগদানImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 24, 2026 | 7:19 PM
Share

সোমবার হাত শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা পৌরনিগমের একমাত্র কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। আর পরের দিন ফের একবার তৃণমূলের যোগদান। এবার পদ্মশিবিরে যোগদান করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায়। একা অর্ঘ্য নন, যোগ দিয়েছেন আরও একজনও। একদিকে যখন আজ চালসায় আদিবাসীদের সঙ্গে জনসংযোগে ব্যস্ত ছিলেন তৃণমূল নেত্রী, সেই সময় আবার কলকাতার সল্টলেকে বিজেপিতে যোগ দিলেন প্রভাবশালী রাজবংশী নেতা বংশীবদন বর্মন।

তবে অর্ঘ্য ও বংশী বদনের যোগদানে উত্তরবঙ্গে তৃণমূলের শক্তি খানিক দুর্বল হল বলেই মনে করছে রাজনৈতিক মহল। অর্ঘ্য ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন তিনি। তাঁর বাবা অমর রায় প্রধান লোকসভার সদস্য ও বিধায়ক ছিলেন। অপরদিকে বংশীবদন হলেন রাজবংশী আন্দোলনের মুখ। গ্রেটার কোচবিহার পিপলস অ্য়াসোসিয়েশনের (জিসিপিএ) সাধারণ সম্পাদক বংশীবদন। একাধিকবার তিনি পৃথক কোচবিহার রাজ্যের দাবি তুলেছিলেন।

বস্তুত, পৃথক উত্তরবঙ্গ তৈরির দাবিতে সওয়াল এর আগে একাধিকবার হয়েছে। উত্তরবঙ্গের একটা বড় অংশকে নিয়ে এই রাজ্য তৈরির পক্ষে সওয়াল করেছিলেন বংশী। সেই সময় তিনি বলেছিলেন,বিজেপি বা দিদি পৃথক রাজ্য যে দেবে তাঁরই গুণগান গাইবেন। আজ সেই বংশীকেই দেখা গেল বিজেপিতে যোগদান করেছেন।

অর্ঘ্য বলেন, “আজ আমি শুভেন্দুদা ও শমিকদার হাত ধরে বিজেপিতে যোগদান করলাম।” আর বংশীবদন বলেন, “বিজেপি আশ্বাস দিয়েছে আমাদের যে অধিকার আছে তা খতিয়ে দেখবেন। রাজবংশীদের উন্নয়ন হবে সেই আশ্বাসও দেওয়া হয়েছে।”

Follow Us