AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Koel Mallick Saree: পাঁচেই মনোনয়ন কোয়েলের, দল পাল্টে বদলালেন শাড়ির রঙও

Koel Mallick Saree Colour: ৫ মার্চ মনোনয়ন জমা দিতে যখন বিধানসভায় প্রবেশ করছিলেন কোয়েল, সেইসময় তার পরনে ছিল সবুজ ঘেঁষা শাড়ি। তখন তিনি তৃণমূলের প্রার্থী। আর আজ, ৫ অক্টোবর বিধানসভায় যখন প্রবেশ করলেন, তখন তাঁর পরনে গেরুয়া বা কমলা ঘেঁষা শাড়ি। সদ্য যোগ দেওয়া পদ্মশিবিরের রঙের ছোঁয়াই দেখা গেল তাঁর শাড়িতে।

Koel Mallick Saree: পাঁচেই মনোনয়ন কোয়েলের, দল পাল্টে বদলালেন শাড়ির রঙও
বাঁদিকে ৫ মার্চের ছবি, ডানদিকে আজকের ছবি
| Edited By: | Updated on: Oct 05, 2026 | 12:56 PM
Share

কলকাতা: ৫ মার্চ ২০২৬। রাজ্যসভায় তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। আজও তারিখটা ৫। তবে মাস আলাদা, দল আলাদা। ঠিক সাত মাসের ব্যবধানে ‘ফুল’ বদলে বিজেপির (BJP) প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন তিনি। শুধু তাই নয়, দল বদলে পাল্টে ফেলেছেন শাড়ির রঙও। আজও দলের সঙ্গে সাযুজ্য রেখেই রাজনৈতিক রঙের ছোঁয়া দেখা গেল কোয়েলের শাড়িতে (Koel Saree Colour)।

শাড়ির রঙে পরিবর্তন

৫ মার্চ মনোনয়ন জমা দিতে যখন বিধানসভায় প্রবেশ করছিলেন কোয়েল, সেইসময় তার পরনে ছিল সবুজ ঘেঁষা শাড়ি। তখন তিনি তৃণমূলের প্রার্থী। আর আজ, ৫ অক্টোবর বিধানসভায় যখন প্রবেশ করলেন, তখন তাঁর পরনে গেরুয়া বা কমলা ঘেঁষা শাড়ি। সদ্য যোগ দেওয়া পদ্মশিবিরের রঙের ছোঁয়াই দেখা গেল তাঁর শাড়িতে।

বিজেপিতে যোগ কোয়েলের

উল্লেখ্য, বিজেপি টিকিটে ফের রাজ্যসভার প্রার্থী হয়েছেন কোয়েল মল্লিক। আজই রাজ্যসভায় মনোনয়ন জমা দিয়েছেন। তার আগে মুরলিধর লেনে বিজেপি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেন কোয়েল। ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। একইসঙ্গে জানালেন, মানুষের জন্য কাজ করতে চান তিনি। কোয়েল বলেন, “রাজ্যসভার সদস্য হতে পেরে নিজেকে সম্মানিত ও ধন্য মনে করছি। এটা বড় দায়িত্ব। দেশের মানুষের কল্যাণ এবং সেবা করার যে ধর্মটা পালন করে থাকি, তার জন্য একটা প্ল্যাটফর্ম পেলে খুব স্বাভাবিকভাবে ক্ষমতাটা বেড়ে যায়। তার জন্য খুবই আনন্দিত। আমি ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ওঁরাই আমাকে বেছে নিয়েছেন।”

Follow Us