West Bengal Budget 2026: ভেলোর-মুম্বইয়ে চিকিৎসা করাতে গেলে এবার সাহায্য করবে সরকার, বড় ঘোষণা অর্থমন্ত্রীর
Treatment in Vellore and Mumbai: সিউড়িতে হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিক্যাল কলেজ। আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমানে চালু হবে নতুন মেডিক্যাল কলেজ। দিঘায় চালু হবে ট্রমা কেয়ার সেন্টার। অন্যদিকে শুধু রাজ্যের চিকিৎসা ব্যবস্থারই আমূল বদল নয়, রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গেলেও মিলবে সুবিধা।

কলকাতা: বাজেটে বঙ্গবাসীর প্রত্যাশা পূরণ। একের পর এক জনমোহিনী ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, প্রতি ক্ষেত্রেই জোর সরকারের। গরিব মানুষের সুবিধার্থে স্বাস্থ্য ক্ষেত্রে আলাদা করে জোর দেখা গেল বাজেটে। আয়ুষ্মান ভারতের জন্যই বরাদ্দ হয়ে গেল ৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ। গোটা বাংলাতেই নানা প্রান্তেই গড়ে উঠছে নতুন হাসপাতাল।
উত্তরবঙ্গে গড়ে উঠবে AIIMS, তৈরি হবে ক্যানসার হাসপাতাল। সিউড়িতে হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিক্যাল কলেজ। আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমানে চালু হবে নতুন মেডিক্যাল কলেজ। দিঘায় চালু হবে ট্রমা কেয়ার সেন্টার। অন্যদিকে শুধু রাজ্যের চিকিৎসা ব্যবস্থারই আমূল বদল নয়, রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গেলেও মিলবে সুবিধা।
এমনিতেই প্রতি বছরই বাংলা থেকে প্রচুর মানুষ ভিন রাজ্যে চিকিৎসার জন্য যান। বড় সংখ্যায় বাঙালিদের ভিড় দেখা যায় চেন্নাইতে। ক্যানসারের চিকিৎসার জন্য বাঙালিদের দেখা যায় মুম্বইতেও। এবার মুম্বই-ভেলোরে চিকিৎসার জন্য গেলে কম খরচে থাকার ব্যবস্থা করবে সরকার। এদিন বাজেটে সেই ঘোষণাও করে দেওয়া হয়েছে।
অন্যদিকে আশা কর্মী থেকে শুরু করে অঙ্গনওয়ারি কর্মী সকলের পারিশ্রমিক বাড়ছে। পাশাপাশি মিড-ডে মিলের রাঁধুনিদের ১ হাজার টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। একইসঙ্গে উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা দিয়ে সাহায্য করা হবে। পাশাপাশি মিড ডে মিলের খাবারের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে পড়ুয়া প্রতি বরাদ্দ বেড়ে হয়েছে ১০ টাকা।
