AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ayushman Bharat: আয়ুষ্মান ভারত নিয়ে সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা নবান্নের

এ দিন, বিজ্ঞপ্তি দিয়ে এই আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্য সাথী কার্ড ফেরারনোর কথা বলা হয়েছে। কার্ড জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় সীমাও বেঁধে দেওয়া হয়েছে। যে বিভাগে কর্মী কাজ করেন, সেই দফতরে জমা দিতে হবে কার্ড। নির্দিষ্ট নীতি মেনে দিতে হবে ঘোষণাপত্র ও কার্ড জমার রসিদ। ৩১ অক্টোবরের মধ্যে কাজ সম্পূর্ণ করার নির্দেশ সরকারের।

Ayushman Bharat: আয়ুষ্মান ভারত নিয়ে সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা নবান্নের
নবান্নImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 10, 2026 | 11:12 PM
Share

কলকাতা: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত চালু করেছিল। তবে, এরই মধ্যে এল নির্দেশিকা। ফিরিয়ে দিতে হবে স্বাস্থ্যসাথী-আয়ুষ্মান ভারত। সব সরকারি কর্মীদের জন্য বার্তা এল নবান্নের তরফ থেকে।

এ দিন, বিজ্ঞপ্তি দিয়ে এই আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্য সাথী কার্ড ফেরারনোর কথা বলা হয়েছে। কার্ড জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় সীমাও বেঁধে দেওয়া হয়েছে। যে বিভাগে কর্মী কাজ করেন, সেই দফতরে জমা দিতে হবে কার্ড। নির্দিষ্ট নীতি মেনে দিতে হবে ঘোষণাপত্র ও কার্ড জমার রসিদ। ৩১ অক্টোবরের মধ্যে কাজ সম্পূর্ণ করার নির্দেশ সরকারের।

সংশ্লিষ্ট বিভাগের ঘোষণাপত্র এবং প্রামাণ্য নথি খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। কার্ড জমা না হলে কর্মীর বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি।

কেন এমন সিদ্ধান্ত?

সরকারের নজরে এসেছে, কিছু কর্মচারি ও পেনশনার রয়েছেন, যাঁরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা নিচ্ছেন, অন্যদিকে তারা আয়ুষ্মান ভারত কার্ডও রেখেছেন। তাই বাধ্যতামূলকভাবে এই কাজ ফেরত দিতে হবে।

আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসুরক্ষা প্রকল্প। ২০১৮ সালে চালু হওয়া এই প্রকল্পের অন্যতম প্রধান অংশ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)। এর মাধ্যমে যোগ্য পরিবারগুলিকে বছরে পরিবারপিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত হাসপাতালে চিকিৎসার জন্য স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হয়। এই প্রকল্পের লক্ষ্য, আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির চিকিৎসার খরচ কমানো এবং উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ পৌঁছে দেওয়া। সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে নির্দিষ্ট শর্তে নগদহীন চিকিৎসার সুবিধা মেলে। এ ছাড়াও, ২০২৪ সালে ৭০ বছর বা তার বেশি বয়সি প্রবীণ নাগরিকদের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

Follow Us