Weather Latest update: আরও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস, কবে থামবে ?
Weather news: তারপর থেকে ২৬ তারিখ পর্যন্ত মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে থাকছে। শুষ্ক ওয়েদার থাকবে। ২৮ তারিখ থেকে আবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের প্রধানত মেঘলা আকাশ এবং হালকা বিস্তার বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

কলকাতা: ইদের দিন সকাল থেকেই মুখ ভার আকাশের। শুক্রবার রাত থেকে কলকাতায় টানা বৃষ্টি হয়ে চলেছে। এমনকী কোথাও-কোথায়ও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, রবিবারও এমন বৃষ্টি হবে, তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে?
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হওয়া সম্ভাবনা রয়েছে। বাদ বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই থাকবে। আগামিকাল অর্থাৎ রবিবার বৃষ্টি পরিমাণ কমবে। তবে, হালকা মাঝারি বৃষ্টি হবে। যেমন- দুই মেদিনীপুর,ঝাড়গ্রাম, দুই চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
তারপর থেকে ২৬ তারিখ পর্যন্ত মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে থাকছে। শুষ্ক ওয়েদার থাকবে। ২৮ তারিখ থেকে আবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের প্রধানত মেঘলা আকাশ এবং হালকা বিস্তার বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
উত্তরবঙ্গে আজ সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভাড়ি থেকে অতি ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এছাড়া দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও শিলাবৃষ্টি সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে ২৬ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত হালকা বৃষ্টি সম্ভাবনা।
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে কারণ হওয়ার গতি ৪০ থেকে ৫০ মাঝেমধ্যে ৬০ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের কারণ উত্তর-পশ্চিম ভারত থেকে ছত্তীসগঢ় পর্যন্ত একটি পশ্চিমী ঝঞ্ঝা এছাড়াও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এছাড়া বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাস্প প্রবেশ করছে বঙ্গে।
