AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North bengal Weather: রাস্তা না নদী বোঝা দায়! প্রবল বৃষ্টিতে গলগল করে ঢুকছে জ

North Bengal: দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারের মতো জেলাগুলিতে একটানা বৃষ্টি হয়েই চলেছে। লাগাতার বৃষ্টির জেরে তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাকের মতো নদীগুলিতে জলস্তর বাড়ছে। এর আগে প্রবল বৃষ্টিতে রাস্তাঘাটে জল উপচে উঠে গিয়েছিল। আর এবার ভুটান পাহাড়ে ক্রমেই বাড়ছে জল। 

North bengal Weather: রাস্তা না নদী বোঝা দায়! প্রবল বৃষ্টিতে গলগল করে ঢুকছে জ
উত্তরবঙ্গে গর্জন নদীরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 04, 2026 | 10:03 PM
Share

বানারহাট: উত্তরবঙ্গে ক্রমেই বৃষ্টি হয়ে চলেছে। এর জেরে কার্যত জলমগ্ন একাধিক এলাকা। ভুটান পাহাড় এবং ডুয়ার্সে বিকেল থেকে টানা বৃষ্টির জেরে বানারহাট এলাকায় দ্রুত জলস্তর বাড়তে শুরু করেছে। হাতিনালার জল উপচে ঢুকে পড়েছে বানারহাট বাজারে। এর ফলে বাজার-সহ সংলগ্ন একাধিক এলাকায় জল জমে দুর্ভোগের পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ইতিমধ্যেই বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

শুধু হাতিনালাই নয়, ক্রমশ জল বাড়ছে আংরাভাসা নদীতেও। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় জ্যোতির্ময় কলোনি এলাকায় ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে রয়েছেন। অনেকেই নদীর পাড়ে গিয়ে পরিস্থিতির উপর নজর রাখছেন।

পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছেছেন বিন্দাগুড়ি ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। নদী ও নালার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। টানা বৃষ্টি অব্যাহত থাকলে জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখানে উল্লেখ্য, গত সপ্তাহ থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারের মতো জেলাগুলিতে একটানা বৃষ্টি হয়েই চলেছে। লাগাতার বৃষ্টির জেরে তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাকের মতো নদীগুলিতে জলস্তর বাড়ছে। এর আগে প্রবল বৃষ্টিতে রাস্তাঘাটে জল উপচে উঠে গিয়েছিল। আর এবার ভুটান পাহাড়ে ক্রমেই বাড়ছে জল।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?